-
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তুরস্কের হামলা জোরদার; ৪ পিকেকে গেরিলা নিহত
জুন ১৪, ২০২১ ১১:৫২ইরাকের উত্তরে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে।
-
ইসরাইলের পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করুন: কাতারের জোরালো আহ্বান
জুন ১৪, ২০২১ ০৬:৪১ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কাতার। অস্ট্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল-মানসুরি শনিবার আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকের দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান।
-
মার্কিন সেনাদের ইরাক ছাড়তেই হবে অন্যথায় বিস্ময়ের মুখে পড়বে: কাতাইব হিজবুল্লাহ
জুন ১৪, ২০২১ ০৬:১২ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধ সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাক থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই সরিয়ে নিতে হবে তা না হলে মার্কিন সেনারা প্রতিরোধের মুখে পড়বে।
-
ইসরাইলের নয়া প্রধানমন্ত্রীকে বন্দি বিনিময়ে মনোযোগ দিতে হবে: হামাস
জুন ১৪, ২০২১ ০১:১৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। রোববার বিরোধী নেতা নাফতালি বেনেত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।
-
সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা: নতুন তথ্য-প্রমাণ
জুন ১৩, ২০২১ ১৪:২৫সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য-প্রমাণে এ কথা বলা হয়েছে।
-
‘ইসরাইলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হামাস-বিরোধী প্রচারণায় নেমেছে আমিরাত’
জুন ১৩, ২০২১ ১২:২৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান হামাস ও লেবাননের হিজবুল্লাহ বিরোধী প্রচারণায় নেমেছেন।
-
অধিকৃত গোলান মালভূমি মুক্ত করতে সম্পূর্ণ প্রস্তুত: নুজাবা আন্দোলন
জুন ১৩, ২০২১ ০৪:৩১ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন আল-নুজাবার মুখপাত্র নাসের আশ-শিমারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের হাতে দখল হওয়া গোলান মালভূমি মুক্ত করার লড়াইয়ে অংশ নিতে তার সংগঠন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সমস্ত লক্ষণ জোরালোভাবে এই ইঙ্গত দিচ্ছে যে, তেলআবিব ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
-
সিরিয়ার সীমান্তবর্তী শহরে ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ১৮
জুন ১৩, ২০২১ ০৪:০৫সিরিয়ার আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়। তুরস্কের সঙ্গে ওই শহরের সীমান্ত রয়েছে।
-
‘ইরাকি তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক’
জুন ১৩, ২০২১ ০৩:৪০ইরাকের মসুল এবং কিরকুক অঞ্চলের সমস্ত তেল ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হাইসাম আল-খাজালি গতকাল (শনিবার) ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে একথা বলেছেন।
-
নেতানিয়াহুর জন্য ১০ বছরের কারাদণ্ড অপেক্ষা করছে: ইসরাইলি আইনজীবী
জুন ১৩, ২০২১ ০১:৪৩ইহুদিবাদী ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতির অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ইসরাইলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স একথা জানিয়েছেন।