-
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া
এপ্রিল ২৫, ২০২১ ০৯:১৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য এই সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে ‘কার্যকর প্রতিশ্রুতি’ নামে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
-
সৌদি বিমানঘাঁটি ও আরামকো তেলস্থাপনার ওপর হুথিদের ড্রোন হামলা
এপ্রিল ২৪, ২০২১ ১৫:৩৫ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায আরামকোর ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।
-
সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশি শ্রমিকদের অবস্থা: পর্ব-পাঁচ
এপ্রিল ২৪, ২০২১ ১৫:১৮সৌদি আরবের আইন ও রাজনৈতিক কাঠামোয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো গুরুত্ব বা মর্যাদা নেই এবং তাদেরকে হুমকি বলে মনে করা হয়। একটি গোষ্ঠী ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সৌদি শাসন কাঠামোয় ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব বিশ্বাস নিয়ে টিকে থাকার কোনো রকম পরিবেশ নেই। সৌদি শাসকরা মনে করেন, তাদের সমালোচকরা শুধু যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করছে তাই নয় একইসঙ্গে সেদেশে প্রচলিত শরীয়া আইনকেও উপেক্ষা করে চলেছে।
-
আল-কুদস শহরে ইহুদিবাদীদের হামলা: ফিলিস্তিনিদের প্রতি হিজবুল্লাহর সংহতি প্রকাশ
এপ্রিল ২৪, ২০২১ ১১:২৫অধিকৃত ফিলিস্তিনের আল-কুদস শহরে গতকাল ইহুদিবাদী সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিন মুসল্লিদের ওপর যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে সংগঠনটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্র আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে: বিশ্লেষক
এপ্রিল ২৪, ২০২১ ০৮:১২ইহুদিবাদী ইসরাইলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরাইলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে।
-
ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকার জন্য সৌদি যুবরাজকে জর্ডানের রাজার কড়া বার্তা: রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২১ ১৩:২৮জর্ডানে ব্যর্থ অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগ এনে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন সেদেশের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
-
ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ করতে ভিয়েনায় যাচ্ছে ইসরাইলি প্রতিনিধিদল
এপ্রিল ২৩, ২০২১ ১১:৫৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা ব্যর্থ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দখলদার ইসরাইল। মার্কিন গণমাধ্যম 'এক্সোয়িস' এ তথ্য জানিয়েছে।
-
আমেরিকার ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলা; কাজে আসেনি প্রতিরক্ষা ব্যবস্থা
এপ্রিল ২৩, ২০২১ ১১:২১ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উড়তে শুরু করে।
-
চেষ্টা করেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছি: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
এপ্রিল ২৩, ২০২১ ০৫:৩৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তয স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে এ স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
-
নির্বাচনের জন্য প্রার্থীতা রেজিস্ট্রেশন করলেন বাশার আসাদ
এপ্রিল ২২, ২০২১ ১৫:২০সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আগামী ২৬ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।