-
সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল
এপ্রিল ২২, ২০২১ ১৪:১২ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে- এমন অভিযোগ এনে তেল আবিব সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে দেশটির সামরিক বাহিনী ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়।
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্র ট্র্যাক করাই সম্ভব হয়নি: ইসরাইলের সেনা মুখপাত্র
এপ্রিল ২২, ২০২১ ১৪:০১দখলদার ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতার কথা স্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করতে পারেনি তাদের ব্যবস্থা।
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি যদি দিমোনা পরমাণু স্থাপনায় আঘাত করত...
এপ্রিল ২২, ২০২১ ১২:৩৫দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দখলদার ইসরাইল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কী হতে পারত না নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট।
-
ইসরাইলের পরমাণু স্থাপনার কাছে পড়ল সিরিয়ার ক্ষেপণাস্ত্র
এপ্রিল ২২, ২০২১ ০৭:০৩ইহুদিবাদী ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়া থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইসরাইলের সামরিক বাহিনী এ খবর দিয়েছে। তারা বলছে, ইসরাইলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তবে তা দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে।
-
তেহরান-রিয়াদ বৈঠক: যেসব কারণে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী
এপ্রিল ২১, ২০২১ ১৪:১৫গত কয়েক দিনে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা এবং এ ক্ষেত্রে ইরাক সরকারের মধ্যস্থতার খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
-
ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় বিস্ফোরণ
এপ্রিল ২১, ২০২১ ১৪:০৫দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। ইসরাইলের বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে।
-
হামাস নেতা ড. খুদারির স্ত্রী ও পুত্রবধূকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী
এপ্রিল ২১, ২০২১ ১৩:৩৩সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের হামাস নেতা ড. মুহাম্মাদ আল খুদারিকে মুক্তি দেওয়ার পরিবর্তে তার স্ত্রী ও পুত্রবধূকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে।
-
দুবাইয়ের রাজকুমারীর মুক্তি চান জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা
এপ্রিল ২১, ২০২১ ১১:১৩জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা দুবাইয়ের বন্দী রাজকুমারী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই রাজকুমারীর ইচ্ছার বিরুদ্ধে একটি ভিলা বাড়িতে আটকে রাখার খবর বের হওয়ার দুই মাসের বেশি সময় পর জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা এই আহ্বান জানালেন।
-
সৌদি আরবের আবহা বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
এপ্রিল ২০, ২০২১ ১২:৫২ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন,সৌদি আরবের দক্ষিণের আবহা বিমানবন্দরে নতুনকরে ড্রোন হামলা চালানো হয়েছে।
-
সিরিয়ায় দায়েশের ঘাঁটিতে হামলা চালালো রুশ জঙ্গিবিমান; ২০০ সন্ত্রাসী নিহত
এপ্রিল ২০, ২০২১ ০৪:৪৩সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।