সিরিয়ার ক্ষেপণাস্ত্র ট্র্যাক করাই সম্ভব হয়নি: ইসরাইলের সেনা মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i90512-সিরিয়ার_ক্ষেপণাস্ত্র_ট্র্যাক_করাই_সম্ভব_হয়নি_ইসরাইলের_সেনা_মুখপাত্র
দখলদার ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতার কথা স্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করতে পারেনি তাদের ব্যবস্থা।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২২, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
  • আবিখাই আদরায়ি
    আবিখাই আদরায়ি

দখলদার ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতার কথা স্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সিরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করতে পারেনি তাদের ব্যবস্থা।

তিনি নিজের টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখার পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

কিন্তু এর আগেই ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছিল, তাদের ব্যবস্থা সিরিয়ার ক্ষেপণাস্ত্র ট্র্যাক করার পর সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু তা সিরিয়ার ক্ষেপণাস্ত্রে আঘাত করতে পেরেছি কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এর কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথা স্বীকার করা হলো।

ইসরাইলি সামরিক নিশ্চিত করেছে যে, আজ ভোরের দিকে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাত হেনেছে। তারা আরও জানায়, সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি এবং রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ছোঁড়া হয়।

দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুনকরে প্রশ্ন ওঠে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।