-
সম্পর্ক স্বাভাবিক করার তালিকায় পাকিস্তান নেই: ইসরাইল
ডিসেম্বর ২৪, ২০২০ ১৫:১৫ইহুদিবাদী ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরো একটি মুসলিম দেশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, তবে সে দেশটি পাকিস্তান নয়।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সবাই ক্ষতিগ্রস্ত হবে: ইরান
ডিসেম্বর ২৪, ২০২০ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ এ কথা বলেন।
-
ইরানের সঙ্গে সংলাপে বসুন: পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি কাতার
ডিসেম্বর ২৪, ২০২০ ০৭:২২কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি উপসাগরীয় দেশগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানায় দোহা।
-
সৌদি জোট অবরোধ অব্যাহত রাখলে আগ্রাসীদের বন্দরে হামলা করা হবে: ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৩, ২০২০ ১৮:২৮ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আব্দুল্লাহ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যদি ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে তাহলে আগ্রাসী দেশগুলোর বন্দরে হামলা করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে কৌশলগত স্থাপনায়ও হামলা হবে।
-
‘ইসরাইলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর আমিরাতের চাপ মুখ থুবড়ে পড়েছে’
ডিসেম্বর ২৩, ২০২০ ১৫:১২ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিতে এবং তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করতে পাকিস্তানের ওপর সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে যে চাপ সৃষ্টি করেছে তা কার্যত মুখ থুবড়ে পড়েছে।
-
ভেঙে দেয়া হয়েছে ইসরাইলের সংসদ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু
ডিসেম্বর ২৩, ২০২০ ১৪:০৫ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট ভেঙে দেয়া হয়েছে। বাজেট পাস নিয়ে চরম রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়ার কারণে গতকাল (মঙ্গলবার) সংসদ ভেঙে দেয়া হয়।
-
সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি চূড়ান্ত করতে ইসরাইলি প্রতিনিধিদল গেল মরক্কো
ডিসেম্বর ২২, ২০২০ ১৭:০৪মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চূড়ান্ত করতে একটি প্রতিনিধিদল রাবাত গেছে। এসফরে প্রতিনিধিদলের সদস্যরা মরক্কোর রাজার ষষ্ঠ মুহাম্মাদের সঙ্গে দেখা করবে এবং চুক্তি সই করবে।
-
মার্কিন বলদর্পিতাকে চ্যালেঞ্জ করার জন্য জে. সোলাইমানিকে হত্যা করা হয়েছে: হিজবুল্লাহ
ডিসেম্বর ২২, ২০২০ ১৫:০৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং বলদর্পিতাকে চ্যালেঞ্জ করার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ওয়াশিংটন হত্যা করেছে।
-
দখলদারেরা প্রতিটি পদক্ষেপের জবাব পাবে: ইসলামি জিহাদ আন্দোলন
ডিসেম্বর ২২, ২০২০ ১৪:৫১ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের জবাব পাবে।
-
ইয়েমেনের সেনারা আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে
ডিসেম্বর ২২, ২০২০ ০৯:২৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে চক্কর দেয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।