ইরানের সঙ্গে সংলাপে বসুন: পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i85559-ইরানের_সঙ্গে_সংলাপে_বসুন_পারস্য_উপসাগরীয়_দেশগুলোর_প্রতি_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি উপসাগরীয় দেশগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানায় দোহা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২০ ০৭:২২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে কাতার ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
    সংবাদ সম্মেলনে কাতার ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি উপসাগরীয় দেশগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো ধরনের উদ্যোগকে স্বাগত জানায় দোহা।

গতকাল (বুধবার) রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপে থাকা এবং সংলাপ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কাতারের আগ্রহ রয়েছে কারণ কাতারের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার আগে।”

আব্দুর রহমান আলে সানি আরো বলেন, ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন করা উচিত এবং প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করার নীতি পরিহার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৪