দখলদারেরা প্রতিটি পদক্ষেপের জবাব পাবে: ইসলামি জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i85509-দখলদারেরা_প্রতিটি_পদক্ষেপের_জবাব_পাবে_ইসলামি_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের জবাব পাবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২২, ২০২০ ১৮:২১ Asia/Dhaka
  • খালিদ আল বাতাশ
    খালিদ আল বাতাশ

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের জবাব পাবে।

তিনি আজ (মঙ্গলবার) এক ফিলিস্তিনি তরুণের গতকালের শাহাদাৎপিয়াসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদীদের আগ্রাসেনের বিষয়ে প্রতিরোধ সংগ্রামীরা নীরব থাকবে না। দখলদারদের জন্য প্রতিরোধকামীদের জবাব হবে বেদনাদায়ক।

এদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের আরেক নেতা দাউদ শাহাব বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। পূর্ব বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) ও পশ্চিম তীরে ইসরাইলি সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রতিরোধই হচ্ছে একমাত্র পন্থা।

গতকাল (সোমবার) সন্ধ্যায় মসজিদুল আকসার একটি ফটকের কাছে দখলদারদের বিরুদ্ধে শাহাদাৎপিয়াসী হামলার চেষ্টা চালায় এক ফিলিস্তিনি তরুণ। এ সময় দখলদার সেনাদের গুলিতে তিনি আহত হয়।

এরপর রাতে ইসরাইলি পত্রিকা ইয়াদিয়ুত অহারনোত জানায়, আহত ফিলিস্তিনি তরুণ আর বেঁচে নেই।#

পার্সটুডে/গগএসএএহহ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।