-
সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু; প্রথম ধাপে ৬ হাজার
অক্টোবর ০৪, ২০২০ ১৪:৫০সীমিত পরিসরে ওমরাহ পালনের জন্য সৌদি সরকার পবিত্র মক্কা এবং মদিনাকে উন্মুক্ত করে দিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে গত সাত মাস ধরে ওমরাহ পালন বন্ধ ছিল।
-
মার্কিন দূতাবাসে অস্ত্রের পরীক্ষা; বাগদাদে আতঙ্ক
অক্টোবর ০৪, ২০২০ ১৩:২২হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদে। অনেকেই ভেবেছিল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। ঘটনার পরে খোঁজ নিয়ে জানা গেছে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরখ করে দেখেছে।
-
সুদান থেকে শত শত সেনা গেছে সৌদি আরব, মোতায়েন হবে ইয়েমেনে
অক্টোবর ০৪, ২০২০ ০৬:০৩সুদান থেকে এক হাজারের বেশি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে ইয়েমেন যুদ্ধে মোতায়েন করা হবে। এর আগে সুদান ঘোষণা করেছিল যে, তারা ইয়েমেন সংঘাত থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে। কিন্তু নতুন করে সেনা মোতায়েন করে সেই ঘোষণা থেকে সরে গেল।
-
সাত মাস পর ওমরার জন্য খুলে দেয়া হচ্ছে পবিত্র মক্কা মদিনা
অক্টোবর ০৩, ২০২০ ১৩:৪০সৌদি আরব পবিত্র ওমরা পালনের জন্য আগামীকাল (রোববার) থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি সরকার এসব পবিত্র স্থান উন্মুক্ত করে দিচ্ছে।
-
পদত্যাগ করেছেন ইসরাইলি পর্যটন মন্ত্রী; সংকটে নেতানিয়াহু
অক্টোবর ০৩, ২০২০ ০৯:৪০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পর্যটন মন্ত্রী আসাফ জামির পদত্যাগ করেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সমাবেশ দমন করার জন্য বিতর্কিত একটি আইন প্রণয়নের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।
-
ইমাম হোসাইন (আ.)'র মাজার জিয়ারত ও চেহলামের জন্য পদযাত্রা শুরু
অক্টোবর ০২, ২০২০ ১১:৪৮প্রতিবছর বিশ্বের বহু দেশ থেকে ইমাম হোসাইন (আ.)'র চেহলাম ও পবিত্র মাজার জিয়ারতের জন্য আসেন লক্ষ লক্ষ জিয়ারতকারী। এ সব জিয়ারতকারীরা পায়ে হেটে পবিত্র নাজাফ শহর থেকে কারবালার উদ্দেশ্য রওয়ানা দেন। এ বছর মহামারী করোনা ভাইরাসের কারণে শুধুমাত্র ইরাকিরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ পদযাত্রা শুরু করলেন। #
-
‘ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি করবে না সিরিয়া’
অক্টোবর ০২, ২০২০ ০৮:২৩সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আরব বিশ্বের বিশেষ করে ফিলিস্তিনি জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়- ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কখনো এমন কোনো চুক্তি তার সরকার করবে না।
-
আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান: আমেরিকার প্রতি সিরিয়া
অক্টোবর ০১, ২০২০ ১৫:৪৬সিরিয়া থেকে অবিলম্বে সরে যেতে আবারও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।
-
ইরাকের আরবিলে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
অক্টোবর ০১, ২০২০ ১৩:৩২ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। তবে এর ফলে কেউ হতাহত হন নি।
-
জাতিসংঘে দেয়া ভাষণে ইসরাইল ও আমিরাত একযোগে আক্রমণ করল ইরানকে
অক্টোবর ০১, ২০২০ ১২:২৪সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে আবারও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তারা দুজনেই ইরানের বিরুদ্ধে এমন সব অভিযোগ উত্থাপন করেছেন যা কেবল রাজনৈতিক খেল-তামাশা ছাড়া আর কিছুই নয়।