-
ইয়েমেনের আদালতে ডোনাল্ড ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ
অক্টোবর ০১, ২০২০ ১২:০২বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।
-
কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিলেন যুবরাজ শেইখ নওয়াফ
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৩:২৬কুয়েতের নতুন আমির হিসেবে আজ (বুধবার) শপথ নিয়েছেন ৮৪ বছর বয়সী যুবরাজ (ক্রাউন প্রিন্স) শেইখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ। নিয়ম অনুযায়ী পার্লামেন্টে উপস্থিত হয়ে শপথবাক্য পাঠ করেন নয়া আমির। পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন।
-
ফিলিস্তিনের পর আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল কুয়েত
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১২:০৩ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।
-
দায়েশকে পুনর্গঠিত করতেই সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা: নাসরুল্লাহ
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০৭:৫৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) পুনর্গঠিত করার লক্ষ্যে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করেছে আমেরিকা।
-
আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের আমির শেখ সাবাহ’র ইন্তেকাল
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৯:৪২কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কুয়েতের সরকারি সংবাদমাধ্যম কুয়েত টিভি এ তথ্য জানিয়েছে।
-
১৭ বছরের ফিলিস্তিনি কিশোরকে ৫ বছরের কারাদণ্ড দিল ইসরাইলি আদালত
সেপ্টেম্বর ২৯, ২০২০ ০৬:৪৭ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক আদালত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের এক কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। ১৭ বছর বয়সি ওই কিশোর সামের আব্দুলকরিম আওয়ায়িসকে এক বছরেরও বেশি সময় আগে ধরে নিয়ে গিয়েছিল দখলদার সেনারা।
-
আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইতের পদত্যাগ চাইল পিএলও
সেপ্টেম্বর ২৯, ২০২০ ০৬:২৭ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলেগইতের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ বক্তব্যের জন্য আরব লীগের মহাসচিবের পদত্যাগও দাবি করেছেন।
-
সরকারিভাবে তুর্কি পণ্য বর্জন করবে সৌদি আরব
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৪:০৭চলতি সপ্তাহে সৌদি আরব সরকারিভাবে তুরস্কের পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। গত কয়েক মাস অঘোষিতভাবে সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের গণমাধ্যম এ ঘটনাকে গোপন অবরোধ বলে মন্তব্য করেছে।
-
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে ইরাক ও ইরানের সামরিক ও কূটনৈতিক সফরের গুরুত্ব
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১২:০৯ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের একই সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক বিষয়ক সচিবের বাগদাদ সফর এবং সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ২৬ সেপ্টেম্বর দুদিনের জন্য তেহরান সফর এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন।
-
ইরাকে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আমেরিকা: রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৭:০৮ইরাক সরকার যদি বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারে তাহলে আমেরিকা তাদের দূতাবাস বন্ধ করে দেবে। একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।