পশ্চিম এশিয়া
  • সিরিয়ায় গুপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন সেনারা

    সিরিয়ায় গুপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন সেনারা

    সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৯:২৯

    সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারা অতি গোপন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে খবর বেরিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে ছোঁড়ার পর প্রচণ্ডে শব্দে বিস্ফোরিত হচ্ছে না তবে ব্লেডের মতো উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত করছে এবং গোপনেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

  • মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র রুখতেই হামাসের সঙ্গে সমঝোতা: ফাতাহ

    মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র রুখতেই হামাসের সঙ্গে সমঝোতা: ফাতাহ

    সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৪:৫৮

    মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ফাতাহ বলেছে, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে হামাসের সঙ্গে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল শনিবার পশ্চিম তীরে এক বক্তব্যে একথা জানান।

  • ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার খোঁড়া যুক্তি দিল ওয়াশিংটন

    ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার খোঁড়া যুক্তি দিল ওয়াশিংটন

    সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৪:১৮

    একজন মার্কিন কূটনীতিক ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হাত থেকে ইরাককে রক্ষা করার জন্য দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।

  • মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করছে বিদেশি সেনারা: রুহানি

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করছে বিদেশি সেনারা: রুহানি

    সেপ্টেম্বর ২৭, ২০২০ ০৩:২৪

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরূপ পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব দেশের উচিত গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বহিষ্কার করা।

  • সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী আদিব

    সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী আদিব

    সেপ্টেম্বর ২৭, ২০২০ ০২:৫৮

    লেবাননের প্রধানমন্ত্রী মুস্তফা আদিব সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি গতকাল (শনিবার) ‘বা’বাদা’ প্রাসাদে এক বক্তৃতায় বলেন, সরকার গঠন করতে না পারার জন্য তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

  • ইসরাইল শান্তির শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে: মাহমুদ আব্বাস

    ইসরাইল শান্তির শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে: মাহমুদ আব্বাস

    সেপ্টেম্বর ২৬, ২০২০ ০৩:২৯

    ইহুদিবাদী ইসরাইল শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনি সংকট সমাধানের শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, তেল আবিব আমেরিকার তৈরি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে যা ইসরাইলকে পশ্চিম তীরের প্রায় গোটা অংশকে গ্রাস করার সুযোগ করে দিয়েছে।

  • সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগঠিত রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম সংগঠিত রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৫:৫৯

    সৌদি আরবে রাজতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দল গঠন করেছে সেদেশের ভিন্নমতাবলম্বীরা। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে ওই দল গঠনের ঘোষণা দেন।  

  • জাতিসংঘে সৌদি রাজার ইরান বিরোধী কড়া বক্তব্য প্রচণ্ড ক্ষোভ ও হতাশার প্রমাণ

    জাতিসংঘে সৌদি রাজার ইরান বিরোধী কড়া বক্তব্য প্রচণ্ড ক্ষোভ ও হতাশার প্রমাণ

    সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:০০

    সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে অনলাইনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেছেন। সৌদি রাজা দাবি করেছেন, ইরান ইয়েমেনের মাধ্যমে সৌদি আরবে হামলা চালাচ্ছে, সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে যে কারণে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে এবং সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।

  • ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা: লেবাননে আমিরাত দূতাবাসের সামনে বিক্ষোভ

    ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা: লেবাননে আমিরাত দূতাবাসের সামনে বিক্ষোভ

    সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৪৬

    দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে লেবাননিরা। গতরাতে (বুধবার রাতে) তারা দূতাবাসের সামনে সমবেত হয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শাসকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।