পশ্চিম এশিয়া
  • ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

    ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

    আগস্ট ২৩, ২০২০ ০৫:২৩

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে।

  • তুরস্ক ও সংযুক্ত আমিরাতের মধ্যে নতুন করে উত্তেজনা

    তুরস্ক ও সংযুক্ত আমিরাতের মধ্যে নতুন করে উত্তেজনা

    আগস্ট ২২, ২০২০ ১৪:১২

    তুরস্কের অন্যতম শীর্ষ সরকারি কৌসুলি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন যায়েদের উপদেষ্টা মোহাম্মদ দেহলানের বিরুদ্ধে লাল সতর্ক সংকেত ঘোষণার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের প্রতি আহ্বান জানানোয় দুদেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ এনে দেশটির এ কৌসুলি ইন্টারপোলের প্রতি ওই আহ্বান জানান।

  • পানির লাইন কেটে দিচ্ছে তুরস্ক; ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার অনুরোধ

    পানির লাইন কেটে দিচ্ছে তুরস্ক; ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার অনুরোধ

    আগস্ট ২২, ২০২০ ১৩:৪৬

    সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ তুরস্কের সামরিক বাহিনীর কেটে দেয়া পানির লাইন চালু করার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে দামেস্ক সরকার। বিষয়টিতে দ্রুতগতিতে হস্তক্ষেপ করতে সিরিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে।

  • গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে;  আজও গোলা বর্ষণ করল দখলদার বাহিনী

    গাজায় ইসরাইলি তাণ্ডব চলছে; আজও গোলা বর্ষণ করল দখলদার বাহিনী

    আগস্ট ২২, ২০২০ ০৮:১৭

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের তাণ্ডব অব্যাহত রয়েছে। আজ (শনিবার) সকালে রাফাহ ও খান ইউনিসে ট্যাংক থেকে গোলা বর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা।

  • গাজা উপত্যকায় হামলার মূল্য ইসরাইলকে দিতেই হবে: হামাস

    গাজা উপত্যকায় হামলার মূল্য ইসরাইলকে দিতেই হবে: হামাস

    আগস্ট ২২, ২০২০ ০৫:৫৬

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালাচ্ছে তার মূল্য অবশ্যই তাদেরকে পরিশোধ করতে হবে।

  • ইসরাইলকে লেবাননে হামলার সুযোগ দেয়া হবে না: হিজবুল্লাহ

    ইসরাইলকে লেবাননে হামলার সুযোগ দেয়া হবে না: হিজবুল্লাহ

    আগস্ট ২২, ২০২০ ১০:২৪

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অথবা তাদের মদতদাতা কাউকে লেবাননের ওপর আগ্রাসনের সুযোগ দেবে না হিজবুল্লাহ। গতকাল (শুক্রবার) শেষ বেলায় লেবাননের রাজধানী বৈরুতে দেয়া বক্তৃতায় শেখ নাঈম কাছে এসব কথা বলেন।

  • কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের খনি পেয়েছে তুরস্ক; আমদানি-নির্ভরতা কমবে

    কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের খনি পেয়েছে তুরস্ক; আমদানি-নির্ভরতা কমবে

    আগস্ট ২১, ২০২০ ১৮:০৭

    কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছেন তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।

  • আমিরাত-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের পিঠে বিশ্বাসঘাতকতার ছুরি: হামাস নেতা

    আমিরাত-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের পিঠে বিশ্বাসঘাতকতার ছুরি: হামাস নেতা

    আগস্ট ২১, ২০২০ ১৪:২৪

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে ফিলিস্তিনি জনগণের জন্য বিশ্বাসঘাতকতার ছুরি হিসেবে উল্লেখ করেছেন।

  • মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইসরাইল প্রধান হুমকি: হিজবুল্লাহ

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইসরাইল প্রধান হুমকি: হিজবুল্লাহ

    আগস্ট ২১, ২০২০ ১৩:২৯

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা জন্য প্রধান হুমকি। তিনি ইসরাইলের যেকোনো ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নস্যাৎ করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।