-
ইসরাইল-আমিরাত চুক্তি অর্থহীন: প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
আগস্ট ১৯, ২০২০ ০৫:৪৯ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তা অর্থহীন এবং এ নিয়ে ফিলিস্তিনি জনগণ উদ্বিগ্ন নয়।
-
আরব আমিরাত সফরে গেছেন ইসরাইলের গোয়েন্দা প্রধান
আগস্ট ১৯, ২০২০ ০৪:৫৯সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সইয়ের পর ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আবু ধাবি সফরে গেছেন। এটি হচ্ছে ইসরাইলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম আমিরাত সফর এবং এই সফরে কোহেন নিরাপত্তা ইস্যু নিয়ে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
-
হারিরি হত্যকাণ্ডে হিজবুল্লাহ বা সিরিয়া জড়িত ছিল না: হেগের আদালত
আগস্ট ১৯, ২০২০ ০১:২০১৫ বছর আগে লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী রফিক হারিরি’র হত্যাকাণ্ডের সঙ্গে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বা প্রতিবেশী দেশ সিরিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি হেগের আন্তর্জাতিক আদালত।
-
আমিরাতের চুক্তির পর থেকে গাজায় প্রতিদিনই হামলা করছে ইসরাইল
আগস্ট ১৮, ২০২০ ১৪:৩০ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গত সাত দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
-
বৈরুত বিস্ফোরণ: শুল্ক বিভাগের মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আগস্ট ১৮, ২০২০ ০৮:৩৬লেবাননের একটি আদালত চলতি মাসের গোড়ার দিকে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণের দায়ে দেশটির শুল্ক বিভাগের মহাপরিচালক জেনারেল বাদরি দাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। লেবাননের বিচার বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিচারক ফাদি সাওয়ান গতকাল (সোমবার) চার ঘণ্টারও বেশি সময় ধরে দাহারকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করার নির্দেশ দেন।
-
নিষেধাজ্ঞা মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও সিরিয়া
আগস্ট ১৮, ২০২০ ০৬:০৭ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি দামেস্কের ওপর আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেছে। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আলী আসগার খাজি সোমবার দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।
-
সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা; এক সেনা নিহত
আগস্ট ১৭, ২০২০ ১৩:৩৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক চেক পয়েন্টে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত এবং দু জন আহত হয়েছেন।
-
আমিরাত-ইসরাইল চুক্তির বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিক্রিয়া একটি হুমকি: পিজিসিসি
আগস্ট ১৭, ২০২০ ১৩:০২ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরানের এই প্রতিক্রিয়াকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি একটি হুমকি বলে উল্লেখ করেছে।
-
ফিলিস্তিনিদের পক্ষ থেকে কথা বলার অধিকার আমিরাতের নেই: মাহমুদ আব্বাস
আগস্ট ১৭, ২০২০ ১১:৫৫ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি জাতির প্রতিনিধি হিসেবে জাহির করার কোন অধিকার সংযুক্ত আরব আমিরাতের নেই।
-
ইসরাইল-আমিরাত সম্পর্ক স্থাপন: প্রতিরোধ শক্তিকে নির্মূল করাই মূল উদ্দেশ্য
আগস্ট ১৭, ২০২০ ১১:৩৭কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য সংযুক্ত আরব আমিরাত ও দখলদার ইসরাইলের সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব ফেলবে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে। বহু বছর ধরে গোপনে সম্পর্ক বজায় রাখার পর অবশেষে ইসরাইল ও আমিরাত আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক স্থাপনের এ সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দেন।