-
বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলা
আগস্ট ১৭, ২০২০ ০৩:১৭ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারো রকেট হামলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, বাগদাদের গ্রিনজোনে চারটি কাতিউশা রকেট আঘাত হানে যাযর একটি মার্কিন দূতাবাসের কাছে পড়ে। মার্কিন কূটনৈতিক মিশনের ওই এলাকায় আমেরিকার সেনা মোতায়েন করা রয়েছে।
-
চুক্তির পর ইসরাইলের সঙ্গে ফোন যোগাযোগ প্রতিষ্ঠা করছে সংযুক্ত আরব আমিরাত
আগস্ট ১৭, ২০২০ ০২:৫৩ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সমঝোতায় পৌঁছানোর পর তেল আবিবের সঙ্গে টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে আবুধাবি। এজন্য এরইমধ্যে ইসরাইলের টেলিফোন সার্ভিসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
-
চারদিকে ক্ষোভ: লিবিয়ায় আমিরাতি দূতাবাসে হামলা; আবুধাবি থেকে চলে গেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
আগস্ট ১৬, ২০২০ ১৮:০৫ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা হয়েছে। বহুসংখ্যক মানুষ এ হামলায় অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
-
মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তির বিরুদ্ধে তিন শয়তানি শক্তি ও তাদের বিপজ্জনক যুদ্ধকৌশল
আগস্ট ১৬, ২০২০ ১৫:২০পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তির বিরুদ্ধে পাশ্চাত্য, কিছু আরব দেশ ও ইহুদিবাদীরা নতুন করে তৎপরতা শুরু করেছে। ওই তিন শয়তানি শক্তি ইরানের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করা ছাড়াও লেবানন, সিরিয়া ও ইরাকের প্রতিরোধ শক্তির বিরুদ্ধেও উঠেপড়ে লেগেছে।
-
‘ক্রাইম মিনিস্টার’ নেতানিয়াহুর বাড়ির সামনে হাজারো ইসরাইলির বিক্ষোভ
আগস্ট ১৬, ২০২০ ১৪:৫২ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি ও করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দুর্বল ব্যবস্থাপনার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল (শনিবার) জেরুজালেম আল-কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে এসব মানুষ বিক্ষোভ করেন।
-
আমিরাতের সঙ্গে সম্পর্কের চুক্তি করেই গাজায় নতুন তাণ্ডব শুরু করল ইসরাইল
আগস্ট ১৬, ২০২০ ১৪:৪২সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি করেই ফিলিস্তিনে নতুন করে তাণ্ডব শুরু করেছে ইসরাইল। আজ (রোববার) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উপর্যুপরি বিমান হামলা চালায় দখলদার বাহিনী।
-
ইসরাইল ও আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যকে আরো অনিরাপদ করে তুলবে
আগস্ট ১৬, ২০২০ ১৩:৫৩ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তা এ অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
-
সম্পর্ক গড়ার গুঞ্জণের মধ্যেই মোসাদ প্রধান এবং বাহরাইনের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন সংলাপ!
আগস্ট ১৬, ২০২০ ১২:৪৫ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বাহরাইনের প্রধানমন্ত্রী খালিফা বিন সালমান আল খালিফার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এরফলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আরব আমিরাতের পর বাহরাইনের নাম যুক্ত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
-
আমিরাত-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা
আগস্ট ১৫, ২০২০ ০৬:৩১সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মার্কিন মধ্যস্থতায় যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলেছে, আমিরাত ও ইসরাইলের মধ্যকার এ চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা।
-
আরব আমিরাতের বিশ্বাসঘাতকায় প্রভাবিত হবে না ফিলিস্তিন: হামাস
আগস্ট ১৫, ২০২০ ০২:৫৯ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতি ইরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি শুক্রবার রাতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ প্রতিশ্রুতির কথা জানান।