-
হাশদ আশ-শাবির জওয়ান আটকের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি
জুন ২৬, ২০২০ ১৫:১১ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠন হাশদ আশ-শাবির দপ্তরে ইরাকি নিরাপত্তা বাহিনীর ছত্রছায়ায় মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলার বিরুদ্ধে সেদেশের রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘আসায়িব আহলুল হক’ দলের অন্যতম নেতা জাওয়াদ আত-তালিবাওয়ি এ হামলাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন অপচেষ্টা! কাজ হবে কি?
জুন ২৫, ২০২০ ১৬:১১মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের অপচেষ্টা জোরদার করেছে। এই পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ওই নিষেধাজ্ঞা আগামী ১৮ অক্টোবর থেকে উঠে যাওয়ার কথা রয়েছে।
-
মুসলিম নেতাদের কাছে হানিয়ার চিঠি: ইসরাইলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ হোন
জুন ২৫, ২০২০ ১৬:০০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আরবও মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতাদেরকে ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অধিকৃত পশ্চিম তীরের বিরাট অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার ইহুদিবাদী পরিকল্পনা রুখে দেয়ার জন্য মুসলিম নেতাদের প্রতি অনুরোধ জানান।
-
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা
জুন ২৫, ২০২০ ১২:১৮ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বাইদার উত্তরে কানিয়া এলাকায় সৌদি জোটের জঙ্গিবিমান থেকে ১৪ বার বোমাবর্ষণ করা হয়েছে।
-
সাম্প্রতিক হামলা সম্পর্কে ইয়েমেন: সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে
জুন ২৪, ২০২০ ১৫:০২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের অভ্যন্তরে সর্বশেষ যে ব্যাপকভিত্তিক হামলা চালানো হয়েছে তাতে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রো্ন কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। হুথি আন্দোলন সতর্ক করে বলেছে, ইয়েমেনের ওপর রক্তক্ষয়ী আগ্রাসন চালানো বন্ধ করতে ব্যর্থ হলে সৌদি আরবের আরো স্পর্শকাতর স্থানে আঘাত হানা হবে।
-
আরো এক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি সেনারা
জুন ২৪, ২০২০ ১৪:০৮অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের আবুদিস গ্রামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।
-
রিয়াদে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর সত্য: সৌদি আরব
জুন ২৪, ২০২০ ১১:০১সৌদি সরকার রাজধানী রিয়াদসহ কয়েকটি এলাকায় ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবরের সত্যতা স্বীকার করেছে।
-
ইসরাইলের বহুসংখ্যক আগ্রাসন মোকাবেলা করল সিরিয়া
জুন ২৪, ২০২০ ০২:২৩ইহুদিবাদী ইসরাইল গতরাতে আবারো সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলা যথেষ্ট সফলতার সঙ্গে মোকাবেলা করেছে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী।
-
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কিং সালমান বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা
জুন ২৩, ২০২০ ১৬:২১সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই হামলা চালালো ইয়েমেনের সেনাবাহিনী।
-
পশ্চিম তীরের ত্রিশ শতাংশ গ্রাসের দুঃস্বপ্ন নিয়ে বিপাকে নেতানিয়াহু!
জুন ২৩, ২০২০ ১৬:০৬পশ্চিম তীরের ত্রিশ শতাংশ অঞ্চলকে ইহুদিবাদী ইসরাইলের ভূখণ্ড হিসেবে যুক্ত করার ইসরাইলি অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক ও ঘরোয়া চাপ ক্রমেই বাড়ছে।