-
সৌদি জোট গত এক সপ্তাহে ইয়েমেনে ২৫০বার বোমা বর্ষণ করেছে: সেনা মুখপাত্র
জুন ০৬, ২০২০ ১১:৩২ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেলে ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসী সামরিক বাহিনী তার দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে অন্তত ২৫০ বার বোমা বর্ষণ করেছে।
-
গ্র্যান্ড খতিবকে আরও ৪ মাস আল-আকসা মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল
জুন ০৪, ২০২০ ১৪:৩৭মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আরও চার মাস প্রবেশ করতে পারবেন না এই মসজিদের গ্র্যান্ড খতিব ইকরামা সাবরি। এর আগে আরোপিত নিষেধাজ্ঞা আজ (বৃহস্পতিবার) শেষ হওয়ার পর তা আরও চার মাসের জন্য বাড়ানো হয়েছে।
-
খুলে দেয়া হয়েছে ইরান-তুরস্ক সীমান্ত
জুন ০৪, ২০২০ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বাজারগান সীমান্ত পয়েন্ট খুলে দেয়া হয়েছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল শুরু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর বাজারগান সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়।
-
হাফতার বাহিনীর কাছ থেকে ত্রিপোলি বিমানবন্দরের দখল নিল সরকারি সেনারা
জুন ০৪, ২০২০ ০৪:৩৩লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি সেনারা। বিমানবন্দর পুনর্দখলের আগে সেখানে দু পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।
-
আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৩, আহত ৫
জুন ০৩, ২০২০ ১৪:৫৭আফগানিস্তানের কান্দাহার ও পাকতিয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছে।
-
পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার
জুন ০৩, ২০২০ ১৪:২৬জর্দান নদীর পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার।
-
তুর্কি সর্মথিত সন্ত্রাসীরা সিরিয়ার ঘরবাড়িতে আগুন দিয়েছে
জুন ০২, ২০২০ ০২:৩০সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কয়েকটি আবাসিক ভবনে আগুন দিয়েছে তুর্কি সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসী সিরিয়ার সাধারণ জনগণের উপর যে সমস্ত হত্যা এবং লুটপাট চালিয়ে আসছে তার অংশ হিসেবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
-
হাফতার বাহিনীর ওপর গোলাবর্ষণ করল লিবিয়ার সেনারা
জুন ০১, ২০২০ ১৫:৩৬লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী ত্রিপোলি বিমানবন্দরের আশপাশে যে অবস্থান নিয়েছে তার ওপর গোলাবর্ষণ করেছে দেশটির সরকারি সেনারা।
-
সৌদি ভাড়াটে গেরিলাদের গোলায় ৪ বেসামরিক ইয়েমেনি নিহত
জুন ০১, ২০২০ ১০:২৭সৌদি ভাড়াটে গেরিলাদের গোলার আঘাতে ইয়েমেনের পশ্চিম উপকুলীয় হুদাইদা প্রদেশে অন্তত চার বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হুদাইদার আবাসিক এলাকায় গেরিলারা এই হামলা চালায়।
-
চীনের অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্যের হস্তক্ষেপের নিন্দা জানাল সিরিয়া
জুন ০১, ২০২০ ০২:৪০চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে (রোববার রাতে) প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।