-
‘হামলা বরদাশত করা হবে না’: ইরাকের প্রধানমন্ত্রীকে পম্পেওর হুমকি
মার্চ ১৭, ২০২০ ০৩:৫৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদিকে টেলিফোন করে হুমকি দিয়েছেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আবার হামলা হলে ওয়াশিংটন তা সহ্য করবে না।পম্পেও সোমবার এক টুইটার বার্তায় ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের টেলিফোনালাপের কথা উল্লেখ করে এ তথ্য জানান।
-
তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের বাধা: রাশিয়া-তুরস্কের যৌথ টহল বন্ধ
মার্চ ১৬, ২০২০ ১৫:০৬তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বাধায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্ক এবং রাশিয়ার সেনাদের যৌথ টহল বন্ধ হয়ে গেছে। গতকাল (রোববার) থেকে তুরস্ক এবং রাশিয়ার সেনারা সিরিয়ার ইদলিব প্রদেশের এম-ফোর মহাসড়কে যৌথ টহল শুরু করেছিল। আলেপ্পো প্রদেশের সঙ্গে লাতাকিয়া শহরকে এই মহাসড়ক সংযুক্ত করেছে।
-
বিদায় হতে পারেন নেতানিয়াহু, সরকার গঠন করবেন বেনি গান্তজ
মার্চ ১৬, ২০২০ ০৯:৪৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্তজ সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। গতকাল (রোববার) তিনি ইসরাইলের আরব কোয়ালিশনের সমর্থন নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি এখন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছেন।
-
মার্কিন বাহিনীর হামলা ইরাকি জনগণের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতার প্রমাণ: হাশদ্ আশ শাবি
মার্চ ১৫, ২০২০ ১৭:৫৭ইরাকের সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি'র শীর্ষস্থানীয় কমান্ডার আদেল আল কাররোবি বলেছেন, মার্কিন বাহিনী সম্প্রতি ইরাকের সেনাবাহিনী এবং হাশদ্ আশ শাবির সদস্যদের ওপর বর্বরোচিত যে হামলা চালিয়েছে তার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে ওয়াশিংটন ইরাকি জনগণ এবং সেবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতায় লিপ্ত রয়েছে।
-
ইদলিবে যৌথ টহল শুরু করেছে রাশিয়া ও তুরস্ক
মার্চ ১৫, ২০২০ ১৪:৪৪সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া এবং তুরস্কের সেনারা যৌথভাবে টহল শুরু করেছে। ইদলিবে যুদ্ধবিরতির ব্যাপারে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ এবং তুর্কি সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় প্রদেশের এম-ফোর মহাসড়কে টহল অভিযান শুরু হলো।
-
মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী
মার্চ ১৫, ২০২০ ১৩:২৮ইরাকে মোতায়েন সমস্ত মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। গতকাল (শনিবার) ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে, দেশের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে।
-
মার্কিন রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ১৫, ২০২০ ০৫:৪৫সন্ত্রাসী মার্কিন সেনারা ইরাকের সামরিক অবস্থানে বিমান হামলা চালানোর কারণে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে আবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
রাশিয়ার সাথে যৌথ টহলের আগে ইদলিবে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক
মার্চ ১৪, ২০২০ ১৮:৩০সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার সেনাবাহিনীর সাথে যৌথভাবে টহল শুরুর একদিন আগে নতুন করে সেনা পাঠিয়েছে তুরস্ক। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।
-
ইয়েমেনে প্রতিবছর ৫০ হাজার শিশু মারা যাচ্ছে: আনসারুল্লাহ
মার্চ ১৪, ২০২০ ১৪:৪৮ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্রপীড়িত দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধ আশঙ্কাজনকভাবে শিশু মৃত্যুর হার বাড়িয়ে তুলছে।
-
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
মার্চ ১৪, ২০২০ ১৩:২২ইরাকের রাজধানী বাগদাদের ২৭ কিলোমিটার উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আবারো রকেট হামলা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর রকেট হামলা হলো। ইরাক ও আমেরিকার নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।