ইদলিবে যৌথ টহল শুরু করেছে রাশিয়া ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i78304-ইদলিবে_যৌথ_টহল_শুরু_করেছে_রাশিয়া_ও_তুরস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া এবং তুরস্কের সেনারা যৌথভাবে টহল শুরু করেছে। ইদলিবে যুদ্ধবিরতির ব্যাপারে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ এবং তুর্কি সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় প্রদেশের এম-ফোর মহাসড়কে টহল অভিযান শুরু হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০২০ ১৪:৪৪ Asia/Dhaka
  • রাশিয়া ও তুরস্কের সেনারা যৌথ টহল শুরু করেছে
    রাশিয়া ও তুরস্কের সেনারা যৌথ টহল শুরু করেছে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া এবং তুরস্কের সেনারা যৌথভাবে টহল শুরু করেছে। ইদলিবে যুদ্ধবিরতির ব্যাপারে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ এবং তুর্কি সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় প্রদেশের এম-ফোর মহাসড়কে টহল অভিযান শুরু হলো।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, আজ (রোববার) ইদলিবের ত্রোনবা এলাকা থেকে তুর্কি ও রুশ সেনারা যৌথভাবে টহল শুরু করে। এটি ছিল ইদলিবে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি।

রাশিয়ার গণমাধ্যমের খবর অনুসারে, মস্কো কর্তৃপক্ষ যৌথ টহলের জন্য সেখানে মিলিটারি পুলিশ এবং সাঁজোয়া যান পাঠিয়েছে। টহলের জন্য তুরস্কও একটি নতুন সামরিক বহরে পাঠিয়েছে ওই অঞ্চলে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জানিয়েছিল, তুরস্ক অন্তত ২০টি সাঁজোয়াযানের একটি বহর পাঠিয়েছে যা এরইমধ্যে ইদলিবে পৌঁছেছে। গত ৫ মার্চ রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি হয় যার আওতায় ইদিলিবে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।