আগ্রাসীর শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেব না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162472-আগ্রাসীর_শর্তের_ভিত্তিতে_যুদ্ধের_সমাপ্তি_হতে_দেব_না_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে আগ্রাসী পক্ষের শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করতেও দেবে না।
(last modified 2026-08-24T10:58:21+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১৬:৫৮ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে আগ্রাসী পক্ষের শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করতেও দেবে না।

মেহের বার্তা সংস্থার সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্রাসী পক্ষগুলোর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। ইরান যুদ্ধের সূচনা করেনি; বরং নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ করেছে। তিনি বলেন, “আমরা অবশ্যই যুদ্ধের সূচনা করিনি, কিন্তু আগ্রাসনকারীর শর্তে যুদ্ধের সমাপ্তি ঘটতে দেব না।”

হরমুজ প্রণালি খোলা থাকার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের পরিচালিত মনস্তাত্ত্বিক ও গণমাধ্যমভিত্তিক যুদ্ধের অংশ হিসেবেই এ ধরনের দাবি করা হচ্ছে, বাস্তবে বিষয়টি এমন নয়।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। উভয় দেশই সব ক্ষেত্রে এই সম্পর্ক আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ প্রসঙ্গে বাকায়ি বলেন, যে যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে সহায়তা করার কথা বলেছিল, তারাই এখন ইরানিদের শাস্তি দিতে সব ধরনের উপায় ব্যবহার করছে। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানের সমুদ্রপথ অবরোধ করা একটি আগ্রাসী পদক্ষেপ। আমাদের হাত বাঁধা নেই। পরিণতি ভালো হবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করার অধিকার রাখে না বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন