ইরান-বিরোধী নয়া মার্কিন নিষেধাজ্ঞা লোক-দেখানো-প্রচার মাত্র: ব্রুকিংস ইনস্টিটিউশন
https://parstoday.ir/bn/news/event-i162488-ইরান_বিরোধী_নয়া_মার্কিন_নিষেধাজ্ঞা_লোক_দেখানো_প্রচার_মাত্র_ব্রুকিংস_ইনস্টিটিউশন
পার্সটুডে: ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে ব্রুকিংস ইনস্টিটিউশনের একজন শীর্ষস্থানীয় সদস্য বলেছেন, প্রত্যাশিতভাবেই এই পরিকল্পনা শুধু একটি প্রচারমূলক ও ব্যাপক হইচইপূর্ণ অভিযান ছাড়া আর কিছুই নয়।
(last modified 2026-08-25T10:23:09+00:00 )
আগস্ট ২৫, ২০২৬ ১১:১১ Asia/Dhaka
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

পার্সটুডে: ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে ব্রুকিংস ইনস্টিটিউশনের একজন শীর্ষস্থানীয় সদস্য বলেছেন, প্রত্যাশিতভাবেই এই পরিকল্পনা শুধু একটি প্রচারমূলক ও ব্যাপক হইচইপূর্ণ অভিযান ছাড়া আর কিছুই নয়।

ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক সুসান ম্যালোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক “নজিরবিহীন অভিযান” সম্পর্কে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যকে একটি লোকদেখানো পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, “যেমনটি অনুমান করা হয়েছিল,” স্কট বেসেন্টের পক্ষ থেকে তথাকথিত অর্থনৈতিক “ডি-ডে” (D-Day) চালুর পুরো বিষয়টিই “হইচই ও প্রচারণা ছাড়া আর কিছু নয়।”

ডি-ডে (D-Day) যুক্তরাষ্ট্রে ব্যবহৃত একটি সামরিক পরিভাষা, যার অর্থ যুদ্ধে একটি বড় ধরনের আক্রমণাত্মক অভিযান শুরুর দিন।

গত সপ্তাহে ট্রাম্প সামরিক সংঘাত থেকে অর্থনৈতিক চাপের দিকে যুক্তরাষ্ট্রের কৌশল পরিবর্তনের কথা উল্লেখ করে দাবি করেছিলেন যে, তিনি ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক অর্থনৈতিক অভিযান পরিচালনা করতে চান। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন পশ্চিমা বিশেষজ্ঞ এই দাবির সত্যতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এবার ব্রুকিংস ইনস্টিটিউশনের এই বিশ্লেষকও যুক্তরাষ্ট্রের দাবিগুলোর অন্তঃসারশূন্যতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরানের সঙ্গে “প্রেসিডেন্টের বিপর্যয়কর যুদ্ধের” কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পারস্য উপসাগরীয় মিত্রদের স্বার্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট বাস্তব পরিকল্পনা নেই। #
 

পার্সটুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন