-
সৌদি আরবের আরেক প্রভাবশালী প্রিন্স নায়েফ বিন আহমাদ আটক
মার্চ ০৮, ২০২০ ১৩:৩১রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে সৌদি আরবের আরও এক প্রিন্সকে আটক করা হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে চারজন প্রভাবশালী প্রিন্সকে আটক করা হলো।
-
সিরিয়ার ইদলিবে ১৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা: রাশিয়া
মার্চ ০৮, ২০২০ ১২:২৫সিরিয়ার ইদলিবে অন্তত ১৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা। সিরিয়ায় অবস্থিত রুশ সংহতি কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ার হেমেইমিম ঘাঁটির রুশ সামরিক কর্মকর্তা ওলাগ জুরাফলু বলেছেন, তুরস্কের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
-
নেতানিয়াহু ও এরদোগানের মধ্যে পার্থক্য নেই: বাশার জাফারি
মার্চ ০৭, ২০২০ ১৭:৫১জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে কোনমতেই তুরস্ককে ভাগ করার সুযোগ দেবে না দামেস্ক সরকার।
-
করোনাভাইরাস সংক্রমণের সন্দেহ: ইসরাইলের ১,২০০ সেনা কোয়ারান্টাইনে
মার্চ ০৭, ২০২০ ১৬:৪৪করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ইহুদিবাদী ইসরাইলের ১,২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনাকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এই ১২শ সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো।
-
ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলেই কঠোর জবাব দেওয়া হবে: সিরিয়া
মার্চ ০৭, ২০২০ ১৩:৫০সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলেই কঠোর জবাব দেবে সেদেশের সেনাবাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
-
লেবাননের আকাশসীমা লঙ্ঘন: নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাল বৈরুত
মার্চ ০৭, ২০২০ ০৭:০৯ধারাবাহিকভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে বৈরুত। অভিযোগে বলা হয়েছে, আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে তেল আবিব লেবাননের সার্বভৌমত্বের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবও লঙ্ঘন করছে।
-
মোহাম্মাদ বিন নায়েফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ; হতে পারে মৃত্যুদণ্ড
মার্চ ০৭, ২০২০ ০৬:৪০আপন চাচা’সহ সৌদি রাজ পরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রাজ পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
-
পুতিনের সঙ্গে ফোনালাপ: ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ
মার্চ ০৭, ২০২০ ০৫:১০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন। রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ।
-
সৌদি আরবের আরও একটি ড্রোন ধ্বংস করল ইয়েমেন
মার্চ ০৬, ২০২০ ১৪:২০ইয়েমেনে আরও একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের গণপ্রতিরোধ কমিটি ও সেনাবাহিনী এ খবর দিয়েছে।
-
সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ না করলে তুরস্কের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: আসাদ
মার্চ ০৬, ২০২০ ১২:৪৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ততক্ষণ পর্যন্ত উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবেন ততক্ষণ পর্যন্ত তুরস্কের সঙ্গে সিরিয়ার কোনো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না।