-
অবরুদ্ধ গাজার মার্কেট আগুন; শিশুসহ নিহত ৯
মার্চ ০৬, ২০২০ ১১:৪১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে এ ঘটনায় অন্তত ৫৩ জন আহত হয়েছেন।
-
করোনাভাইরাস: কাবার চারদিকে নামাজ আদায় নিষিদ্ধসহ নানা পদক্ষেপ
মার্চ ০৬, ২০২০ ০৯:৫৭পবিত্র মক্কানগরীর মসজিদুল হারাম বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী প্রতিদিন এশার নামাজের এক ঘণ্টা পর থেকে ফজরের এক ঘণ্টা আগপর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সব ওমরাহ যাত্রা বাতিল করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।
-
আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি বাহিনী
মার্চ ০৬, ২০২০ ০৫:৫৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের সীমান্তে ইয়েমেনি সেনারা ওই ড্রোন ভূপাতিত করে।
-
সিরিয়ার ইদলিবে যুদ্ধ কারো জন্যই ভালো নয়: ফিলিস্তিনি নেতা হানিয়া
মার্চ ০৫, ২০২০ ১৪:০০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনেতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সিরিয়ার ইদলিবে চলমান যুদ্ধ কারো জন্যই ভালো নয়। রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
২ ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করল ইসরাইল; হামাসের তীব্র প্রতিক্রিয়া
মার্চ ০৫, ২০২০ ১২:৫৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দখলদারেরা প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে চায়, কিন্তু তারা ভুলের মধ্যে রয়েছে। এ ধরণের ধ্বংসযজ্ঞ তাদের অক্ষমতাই তুলে ধরছে।
-
করোনাভাইরাস: এবার সৌদি নাগরিকদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা
মার্চ ০৫, ২০২০ ১০:৪৮প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। দেশটিতে দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল।
-
আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
মার্চ ০৫, ২০২০ ১০:৪৭ইহুদিবাদী ইসরাইলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী ইসরাইল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)
মার্চ ০৫, ২০২০ ০৯:৩২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।
-
তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি হওয়া উচিত নয়: প্রেসিডেন্ট আসাদ
মার্চ ০৫, ২০২০ ০৬:৫৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশ তুরস্কের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয়নি; কাজেই দু’দেশের মধ্যে এখন যে মতবিরোধ চলছে তার কোনো যুক্তি থাকতে পারে না। তিনি রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
-
সিরিয়ায় তুর্কি সমর্থিত ৮০ হাজার সন্ত্রাসী যুদ্ধ করছে
মার্চ ০৫, ২০২০ ০৫:৫৮সিরিয়ায় তুর্কি সমর্থিত প্রায় ৮০ হাজার সন্ত্রাসী তৎপর রয়েছে। যুদ্ধক্ষেত্রে অংশ নেয়া সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সূত্র এ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি তা হাতে পেয়েছে। তুর্কি সমর্থিত সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।