করোনাভাইরাস: কাবার চারদিকে নামাজ আদায় নিষিদ্ধসহ নানা পদক্ষেপ
https://parstoday.ir/bn/news/west_asia-i78030-করোনাভাইরাস_কাবার_চারদিকে_নামাজ_আদায়_নিষিদ্ধসহ_নানা_পদক্ষেপ
পবিত্র মক্কানগরীর মসজিদুল হারাম বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী প্রতিদিন এশার নামাজের এক ঘণ্টা পর থেকে ফজরের এক ঘণ্টা আগপর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সব ওমরাহ যাত্রা বাতিল করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৬, ২০২০ ০৯:৫৭ Asia/Dhaka
  • খালি করা হয়েছে কাবার চারপাশ
    খালি করা হয়েছে কাবার চারপাশ

পবিত্র মক্কানগরীর মসজিদুল হারাম বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী প্রতিদিন এশার নামাজের এক ঘণ্টা পর থেকে ফজরের এক ঘণ্টা আগপর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সব ওমরাহ যাত্রা বাতিল করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

দৈনিকটি জানিয়েছে, পবিত্র কাবা ঘরের যে স্থানটিতে হাজিরা সাতবার তাওয়াফ এবং সাফা ও মারওয়ার যেখানে সা’ঈ করেন, ওমরাহ পালনে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আগ পর্যন্ত তা বন্ধ রাখা হবে। একইসঙ্গে সাফা ও মারওয়ার মধ্যবর্তী এলাকা মাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেবল মসজিদুল হারামের ভেতরে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

কাবা শরীফে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে

আরব নিউজ আরও জানিয়েছে, ওমরাহ বন্ধ থাকাকালে মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাহাবাদের কবরস্থান জান্নাতুল বাকিও জিয়ারতকারীদের জন্য বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদুল হারামে ইতিকাফ পালনও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হাজিদের জন্য বন্ধ রাখা হবে পবিত্র জমজম কূপের পানির কনটেইনার সরবরাহ।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ ব্যক্তি আক্রান্ত হয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।