এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i78000-এরদোগানের_সমালোচনা_তুর্কি_পার্লামেন্টে_মারামারি_(ভিডিও)
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৫, ২০২০ ০৯:৩২ Asia/Dhaka

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।

এর আগে তুরস্কের বিরোধীদলের একজন সংসদ সদস্য প্রেসিডেন্ট এরদোগানের সমালোচনা করে বলেন, সিরিয়ায় যে সমস্ত তুর্কি সেনা নিহত হয়েছে তাদের প্রতি অসম্মান করেছেন এরদোগান।

তার এ সমালোচনাকে কেন্দ্র করে কয়েকজন সংসদ সদস্য মারামারি শুরু করেন। কেউ কেউ টেবিলের উপর উঠে বিরোধীপক্ষের সংসদ সদস্যদের ঘুষি মারার চেষ্টা করেন, আবার কেউ কেউ মারামারি থামানোর চেষ্টা করেন।

মারামারি মধ্যে কয়েকজন সদস্য নিচের ফ্লোরে পড়ে যান। তুরস্কের হুবেরতুর্ক টেলিভিশনে চ্যানেলের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫