-
গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে সিরিয়ার সেনারা
জানুয়ারি ৩০, ২০২০ ০৮:০৪বিদেশি মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে সিরিয়ার সেনারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে। সিরিয়ার রিপাবলিকান গার্ডের ৩০ ডিভিশনের একজন কর্মকর্তার বরাত দিয়ে আরবি ভাষার বার্তা সংস্থা আল-মাসদার এ খবর দিয়েছে।
-
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন
জানুয়ারি ২৯, ২০২০ ২১:৫০সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি।
-
ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকচ করলেন ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান
জানুয়ারি ২৯, ২০২০ ২১:১৩ইহুদিবাদী ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত শান্তি চুক্তি প্রকাশ করেছেন তা কোন শান্তি পরিকল্পনা নয় এমনকি তা কোনো শান্তি পরিকল্পনার ভিত্তিও হতে পারে না। ইসরাইলের জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
-
জেরুজালেম ফিলিস্তিনের অংশই থাকবে: হামাস
জানুয়ারি ২৯, ২০২০ ২০:২৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ফিলিস্তিনেরই অংশ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন সে চুক্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের এ সংগঠন।
-
মৃত পরিকল্পনা ভূমিষ্ঠ করেছেন ট্রাম্প: তুরস্ক
জানুয়ারি ২৯, ২০২০ ১৫:২২ফিলিস্তিন-বিরোধী মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-কে মৃত পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, এই পরিকল্পনার জন্মই হয়েছে মৃত অবস্থায়।
-
হিব্রু ভাষায় কুরআনের ভুল অনুবাদ ছেপেছে সৌদি আরব
জানুয়ারি ২৯, ২০২০ ১৫:০৬সৌদি আরবের একটি প্রকাশনা সংস্থা যারা প্রধানত পবিত্র কুরআন শরীফের অনুবাদ প্রকাশ করে থাকে তারা হিব্রু ভাষায় একটি কুরআন শরীফ প্রকাশ করেছে যাতে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। পবিত্র মদিনা শহরে অবস্থিত কিং ফাহাদ কমপ্লেক্স পবিত্র কুরআনের এ অনুবাদ প্রকাশ করেছে।
-
'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত
জানুয়ারি ২৯, ২০২০ ১৪:০৩মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত রয়েছে। গাজার সর্বস্তরের মানুষ প্রতিবাদ হিসেবে ধর্মঘট পালন করছেন।
-
শান্তি চুক্তির নামে ইসরাইলের ‘পকেট ভর্তি’; ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের জনমত
জানুয়ারি ২৯, ২০২০ ১২:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে মূলত ইসরাইলের স্বার্থ সংরক্ষণের যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি প্রকাশ করেছেন তাতে মধ্যপ্রাচ্যের জনগণ ফুঁসে উঠেছে।
-
ইরানের হামলায় আহত সেনার সংখ্যা আবার বাড়াল পেন্টাগন; এবার ৫০ জন
জানুয়ারি ২৯, ২০২০ ০৬:৫৫মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনার সংখ্যা আরেক দফা বাড়িয়েছে। আগের ঘোষণার চেয়ে আরো ১৬ জন বাড়িয়ে এবার ৫০ জনের আহত হওয়ার কথা জানিয়েছে পেন্টাগন।
-
‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করলেন ট্রাম্প; ‘মানি না’ বললেন মাহমুদ আব্বাস
জানুয়ারি ২৯, ২০২০ ০৩:০২ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের লক্ষ্যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন।তিনি মঙ্গলবার হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে তার একপেশে এই আপোষ প্রক্রিয়া উপস্থাপন করেন।