পশ্চিম এশিয়া
  • ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করলেন ট্রাম্প; ‘মানি না’ বললেন মাহমুদ আব্বাস

    ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করলেন ট্রাম্প; ‘মানি না’ বললেন মাহমুদ আব্বাস

    জানুয়ারি ২৯, ২০২০ ০৩:০২

    ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের লক্ষ্যে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন।তিনি মঙ্গলবার হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে তার একপেশে এই আপোষ প্রক্রিয়া উপস্থাপন করেন।

  • কাতারের নয়া প্রধানমন্ত্রী হলেন শেইখ খালিদ

    কাতারের নয়া প্রধানমন্ত্রী হলেন শেইখ খালিদ

    জানুয়ারি ২৮, ২০২০ ১৯:৫২

    কাতারের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেইখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল সানি। আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানির পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হলো।

  • ভীত হয়ে দুর্নীতির মামলা বাতিলের আবেদন প্রত্যাহার করেছেন নেতানিয়াহু

    ভীত হয়ে দুর্নীতির মামলা বাতিলের আবেদন প্রত্যাহার করেছেন নেতানিয়াহু

    জানুয়ারি ২৮, ২০২০ ১৫:৩১

    ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতির মামলা বাতিল করার জন্য তিনি যে আবেদন করেছিলেন এখন নিজেই তা প্রত্যাহার করে নিয়েছেন। মামলার দায় মুক্তির বিষয়ে সংসদের শোনানির সময় চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারেন- এমন আশঙ্কায় নেতানিয়াহু আবেদন প্রত্যাহার করে নেন।

  • ট্রাম্প কথিত শান্তি চুক্তি তুলে ধরা মাত্রই আগের সব চুক্তি থেকে বেরিয়ে যাব: এরিকাত

    ট্রাম্প কথিত শান্তি চুক্তি তুলে ধরা মাত্রই আগের সব চুক্তি থেকে বেরিয়ে যাব: এরিকাত

    জানুয়ারি ২৮, ২০২০ ১৪:২৩

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিতর্কিত ও কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র বিস্তারিত তুলে ধরবেন বলে কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রীর পদপ্রার্থী বেনি গান্তেজকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

  • ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: পম্পেওকে ইরাকি প্রধানমন্ত্রী

    ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: পম্পেওকে ইরাকি প্রধানমন্ত্রী

    জানুয়ারি ২৮, ২০২০ ০৯:১২

    ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) টেলিফোন আলাপে ইরাকি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

  • সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    জানুয়ারি ২৮, ২০২০ ০৮:৫৩

    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ তার ভাষায় বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।

  • হিজবুল্লাহ নেতার সঙ্গে শহীদ কাসেম সোলাইমানির মেয়ের সাক্ষাৎ

    হিজবুল্লাহ নেতার সঙ্গে শহীদ কাসেম সোলাইমানির মেয়ের সাক্ষাৎ

    জানুয়ারি ২৮, ২০২০ ০২:৫৪

    ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • সিরিয়ায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ

    সিরিয়ায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ

    জানুয়ারি ২৭, ২০২০ ১৫:৪৬

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের তাল আমর এলাকায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই এলাকার নিয়ন্ত্রণ মূলত কুর্দি গেরিলাদের হাতে এবং সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে। রাশিয়ার মস্কো টাইমস এ খবর দিয়েছে। তাল আমর এলাকার তেল খনি থেকে মার্কিন সেনারা তেল চুরি করছে বলে অভিযোগ রয়েছে।

  • ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করছেন ফিলিস্তিনিরা

    ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করছেন ফিলিস্তিনিরা

    জানুয়ারি ২৭, ২০২০ ১২:৫২

    ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিতর্কিত ও কথিত শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথিত লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শান্তি চুক্তির খসড়া তৈরি করেছেন এবং চলতি সপ্তাহে তা প্রকাশ করা হতে পারে।