ভীত হয়ে দুর্নীতির মামলা বাতিলের আবেদন প্রত্যাহার করেছেন নেতানিয়াহু
-
নেতানিয়াহুর দুর্নীতির বিচার দাবিতে ইসরালে বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতির মামলা বাতিল করার জন্য তিনি যে আবেদন করেছিলেন এখন নিজেই তা প্রত্যাহার করে নিয়েছেন। মামলার দায় মুক্তির বিষয়ে সংসদের শোনানির সময় চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারেন- এমন আশঙ্কায় নেতানিয়াহু আবেদন প্রত্যাহার করে নেন।
আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সংসদে শোনানির নামে ‘সার্কাস’ হবে এবং তিনি ওই নোংরা খেলায় অংশ নিতে চান না।
নেতানিয়াহু মামলা বাতিলের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন তা নিয়ে বিতর্কের জন্য সংসদে আজ একটি কমিটি গঠনের কথা ছিল। তার আগেই নেতানিয়াহু নিজের আবেদন প্রত্যাহার করে নিলেন।
আগামী নির্বাচনে নেতানিয়াহুকে যেসব দল সমর্থন দিচ্ছে তারা সবাই সংসদের আজকের অধিবেশন বর্জন করেছে। তারা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দোষ খুঁজে বের করার জন্যই সংসদের এ অধিবেশন ডাকা হয়েছে।
আগামী মার্চ মাসে ইসরাইলের সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল বেনি গান্তজ বলেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়ালে নেতানিয়াহু নির্বাচনে অংশ নিতে পারবেন না।#
পার্সটুডে/এসআইবি/২৮