-
নয়া মন্ত্রিসভা গঠনে লেবাননের সরকার ও জনগণকে অভিনন্দন জানাল ইরান
জানুয়ারি ২৭, ২০২০ ০৫:২৬প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বে লেবাননে বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা গঠিত হওয়ার পর দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে লেবাননের নয়া সরকার সেদেশের সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
-
বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েক দফা রকেট হামলা
জানুয়ারি ২৭, ২০২০ ০২:৫২ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশে গতরাতে (রোববার রাতে) কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। কোনো কোনো সংবাদ সূত্র মার্কিন দূতাবাস লক্ষ্য করে নিক্ষিপ্ত রকেটের সংখ্যা চারটি বললেও অন্য সূত্রগুলো বলেছে, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।
-
ইরাকিরা চায় না হোয়াইট হাউসে তাদের ভাগ্য নির্ধারিত হোক: লেবাননের হিজবুল্লাহ
জানুয়ারি ২৬, ২০২০ ১৫:৪৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব নায়িম কাসেম বলেছেন, আগ্রাসী মার্কিন বাহিনীর মোকাবিলায় ইরাকি জনগণ ঐক্যবদ্ধ। ইরাকিরা চায় না হোয়াইট হাউস তাদের ভাগ্য নির্ধারণ করুক।
-
ইয়েমেনের সানায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল হুথি যোদ্ধারা
জানুয়ারি ২৬, ২০২০ ১৫:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সানা প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে কয়েকটি এলাকা পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে।
-
ইরাক থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে আমেরিকা: ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত
জানুয়ারি ২৬, ২০২০ ০৯:৫২ইরাক থেকে সম্মানজনক উপায়ে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য হন্যে হয়ে নিরাপদ পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রচেষ্টা জোরদার করেছেন।
-
সোলাইমানি হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত: ফারুক ওয়াসিফ
জানুয়ারি ২৫, ২০২০ ২০:১৮জেনারেল সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সূচনামাত্র। আরও বড় প্রতিক্রিয়া হতে পারে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক ও লেখক ফারুক ওয়াসিফ।
-
তুরস্ককে সমবেদনা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; সাহায্যের প্রস্তাব
জানুয়ারি ২৫, ২০২০ ১৮:২০তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আজ (শনিবার) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।
-
ধর্মীয় স্থাপনায় ইহুদিবাদীদের হামলা বন্ধের দাবি জানালো ফিলিস্তিন
জানুয়ারি ২৫, ২০২০ ১৬:৩৩ফিলিস্তিনের জেরুজালেম বা আল-কুদস শহরের একটি মসজিদে সম্প্রতি ইহুদি বসতি স্থাপনকারীরা যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ।
-
ইদলিবে সরকারি সেনাদের অগ্রাভিযান: গুরুত্বপূর্ণ ২ গ্রাম নিয়ন্ত্রণে
জানুয়ারি ২৫, ২০২০ ১৫:৫৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসী অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি পৌঁছেছে দেশটির সরকারি সেনারা। ইদলিব প্রদেশে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী তৎপর রয়েছে।
-
ইরানের হামলায় আহতের সংখ্যা আবার বাড়াল পেন্টাগন; এবার ৩৪ জন
জানুয়ারি ২৫, ২০২০ ০৪:৫৪ইরাকে অবস্থিত বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানের প্রতিশোধমূলক হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা এতদিন পর ৩৪ জনে উন্নীত করেছে পেন্টাগন।মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়টি বলেছে, ওই হামলায় মস্তিষ্কে আঘাতজনিত অসুস্থতা নিয়ে ৩৪ জন মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে।