ইরানি কৌশলের কাছে অচলাবস্থার শিকার মার্কিন বিমান-শক্তি: স্মল ওয়ার্স জার্নাল
https://parstoday.ir/bn/news/event-i162078-ইরানি_কৌশলের_কাছে_অচলাবস্থার_শিকার_মার্কিন_বিমান_শক্তি_স্মল_ওয়ার্স_জার্নাল
 পার্সটুডে: কৌশলগত যুদ্ধবিষয়ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকী স্মল ওয়ার্স জার্নাল লিখেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেখিয়ে দিয়েছে যে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ধ্বংসাত্মক বোমাবর্ষণ চালালেও তা কীভাবে কোনো কৌশলগত ফলাফল অর্জনে ব্যর্থ হতে পারে।
(last modified 2026-08-10T11:37:43+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১৬:৪০ Asia/Dhaka
  • আমেরিকার বিমান শক্তিকে কৌশলে অচল করে দিল ইরান
    আমেরিকার বিমান শক্তিকে কৌশলে অচল করে দিল ইরান

 পার্সটুডে: কৌশলগত যুদ্ধবিষয়ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকী স্মল ওয়ার্স জার্নাল লিখেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেখিয়ে দিয়েছে যে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ধ্বংসাত্মক বোমাবর্ষণ চালালেও তা কীভাবে কোনো কৌশলগত ফলাফল অর্জনে ব্যর্থ হতে পারে।

যুদ্ধবিষয়ক বিশেষায়িত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকী স্মল ওয়ার্স জার্নাল-এর মূল্যায়ন অনুযায়ী, ইরান তার অপ্রচলিত-কৌশল-নির্ভর অসম-শক্তি-ভিত্তিক সামরিক সক্ষমতা ও বিকেন্দ্রীভূত কাঠামোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে অচলাবস্থায় ফেলেছে।

«স্মল ওয়ার্স জার্নাল» জোর দিয়ে বলেছে: ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের মার্কিন কৌশল অচলাবস্থায় পৌঁছেছে এবং তেহরান যে হামলাগুলো মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছে, সেগুলো পুনরাবৃত্তির হুমকি গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

আন্তর্জাতিক এই সাময়িকী আরও স্পষ্ট করে বলেছে, উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হারিয়ে ওয়াশিংটন নিজের শ্রেষ্ঠত্ব ও আধিপত্য খুইয়েছে। অন্যদিকে, তেহরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।  #

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

-