ইদলিবে সরকারি সেনাদের অগ্রাভিযান: গুরুত্বপূর্ণ ২ গ্রাম নিয়ন্ত্রণে
https://parstoday.ir/bn/news/west_asia-i76942-ইদলিবে_সরকারি_সেনাদের_অগ্রাভিযান_গুরুত্বপূর্ণ_২_গ্রাম_নিয়ন্ত্রণে
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসী অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি পৌঁছেছে দেশটির সরকারি সেনারা। ইদলিব প্রদেশে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী তৎপর রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাদের বিজয়োল্লাস
    সিরিয়ার সেনাদের বিজয়োল্লাস

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসী অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি পৌঁছেছে দেশটির সরকারি সেনারা। ইদলিব প্রদেশে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী তৎপর রয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সংস্থাটি বলেছে, সরকারি সেনারা মারেত আল-নোমান শহরের কাছে দুটি কৌশলগত গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে শহরটির নিয়ন্ত্রণ নেয়া এখন সরকারি সেনাদের জন্য সহজ হয়ে গেছে।

সরকারি সেনারা এখন মারেত আল-নোমান শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে রয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে। সংস্থাটি বলছে, ওই গ্রাম দুটি দখলের সময় সন্ত্রাসীদের সঙ্গে সিরিয়ার সরকারি সেনাদের লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় পরিষ্কার করে জানায় নি সিরিয়ান অবজারভেটরি।#

পার্সটুডে/এসআইবি/২৫