সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন
https://parstoday.ir/bn/news/west_asia-i77052-সংযুক্ত_আরব_আমিরাতের_উপকূলে_আবারো_তেলবাহী_জাহাজে_আগুন
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০২০ ২১:৫০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারো তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে ওই জাহাজটিতে আগুন লাগে। খবরে বলা হয়েছে স্থানীয় সময় বিকেল চারটার দিকে জাহাজটিতে আগুন লাগে এবং সেসময় এত বেশ কয়েকজন ক্রু ছিলেন। তবে তেলবাহী জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তা স্পষ্টভাবে জানা যায় নি।

কয়েকটি সূত্র আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট ‘দ্যা ন্যাশনাল’কে জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের উপকূল রক্ষীরা জাহাজের আগুন নেভানোর কাজে সহায়তা করে। তবে জাহাজটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা তা জানা যায় নি।

বার্তা সংস্থা এপি-কে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আগুন লাগার খবরটি সম্পর্কে সচেতন রয়েছে। যে এলাকায় জাহাজে এই আগুন লাগার ঘটনা ঘটেছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চরম উত্তেজনা চলছে।#

পার্সটুডে/এসআইবি/৩০