-
জর্দানের গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন রাজা আবদুল্লাহ
মে ০৩, ২০১৯ ১১:৫৭জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ দেশের গোয়েন্দা প্রধান ও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এসব কর্মকর্তা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারেন- এমন আশংকা থেকে তাদের বরখাস্ত করা হয়।
-
সৌদি আরবে গণমৃত্যুদণ্ড নিয়ে কথা বললে গ্রেপ্তারের হুমকি
মে ০৩, ২০১৯ ১১:৫৪সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ জনের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের বিভিন্ন স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
-
‘রুশ ঘাঁটিতে সন্ত্রাসীদের ১২ দফা হামলা প্রতিহত করা হয়েছে’
মে ০৩, ২০১৯ ০৩:৪৮রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, গত মাসে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের রুশ বিমানঘাঁটি ও সিরিয় সেনাদের অবস্থানগুলোতে উগ্র সন্ত্রাসীরা ১২ দফা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। তবে এসব হামলার সবই প্রতিহত করা হয়েছে।
-
‘লেবাননে হামলার ধৃষ্টতা দেখালে ইসরাইলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে’
মে ০২, ২০১৯ ২১:১৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননে আক্রমণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লেবাননে হামলা হলে ইহুদিবাদী ইসরাইলের বাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে।
-
রমজান উপলক্ষে বন্দি বিনিময়ের প্রস্তাব দিল ইয়েমেনের আনসারুল্লাহ
মে ০২, ২০১৯ ১৩:৫৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ পবিত্র রমজান মাস উপলক্ষে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের বন্দি বিষয়ক জাতীয় কমিটির প্রধান আব্দুল কাদের আল মুর্তাজা বলেছেন, সৌদি আরবের অনুগত পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির নেতৃত্বাধীন গোষ্ঠীকে বন্দি বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দুই পক্ষের অন্তত এক হাজার বন্দির মুক্তির ব্যবস্থা করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
-
গাজার ওপর আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
মে ০২, ২০১৯ ১৩:৪৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা। এবারো ইসরাইল দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার পর তারা বিমান হামলা চালায়।
-
ইয়েমেনের ১৫০ জেলেকে অপহরণ করেছে সৌদি আগ্রাসীরা
মে ০২, ২০১৯ ১২:৫৭ইয়েমেনের হুদাইদাহ বন্দর এলাকা থেকে দেশটির ১৫০ জন জেলেকে অপহরণ করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট।
-
ঘনিষ্ঠ সহযোগিতার জন্য উ. কেরিয়ার প্রতি সিরিয়ার আহ্বান
মে ০২, ২০১৯ ০৭:২১মার্কিন নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা মোকাবেলা করতে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।
-
আব্বাসকে ১০০০ কোটি ডলার ‘ঘুষ’ দিতে চান সৌদি যুবরাজ
মে ০২, ২০১৯ ০৫:৫১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নামে যে পরিকল্পনা নিয়েছেন তা মেনে নিতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ১,০০০ কোটি ডলারের ‘ঘুষ’ দিতে চেয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
-
ইয়েমেন যুদ্ধ নিয়ে পম্পেও বাস্তবতা ধামাচাপা দিতে চান: ইরান
মে ০১, ২০১৯ ০১:২৭ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তাকে বাস্তবতা ধামাচাপা দেয়ার ব্যর্থ প্রয়াস বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তা থেকে বিশ্ব জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় আমেরিকা।