জর্দানের গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন রাজা আবদুল্লাহ
-
জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ
জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ দেশের গোয়েন্দা প্রধান ও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এসব কর্মকর্তা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতে পারেন- এমন আশংকা থেকে তাদের বরখাস্ত করা হয়।
কুয়েতের আল-কাবাস পত্রিকা জানিয়েছে, জর্দানের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা প্রধানমন্ত্রী ওমর রাজ্জাকের বিরুদ্ধে গণ-বিক্ষোভ করার পরিকল্পনা নিয়েছিলেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশের পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। এর মধ্যে রয়েছেন জেনারেল ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের প্রধান জেনারেল আদনান আল-জুনদি। বাকি কর্মকর্তারা সামরিক ও পুলিশ বাহিনীর সদস্য।
এসব কর্মকর্তাকে বহিষ্কারের পর রাজা আবদুল্লাহ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগের প্রধান অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের ষড়যন্ত্র করেছিলেন এবং বিষয়টি প্রকাশ হয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
জর্দানের কর্মকর্তারা বলছেন, রাজপ্রাসাদ ও দেশের নিরাপত্তা াবহনিীতে আরো পরিবর্তন আসতে পারে।#
পার্সটুডে/এসআইবি/৩