-
ইরান নিয়ে ট্রাম্পের অযৌক্তিক বক্তব্যের কঠোর জবাব দিলেন ইরাকি প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৩:২৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে অযৌক্তিক বক্তব্যের আজ (সোমবার) কঠোর প্রতিবাদ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের প্রতি নজর রাখার জন্য ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা হবে।
-
যুবরাজের দমনপীড়নে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা: সিএনএন
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৫:১৩সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দমনপীড়নের কারণে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাবে ২০১২ সালের তুলনায় ২০১৭ সালে সৌদি শরণার্থীর সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ।
-
মস্কোয় অনুষ্ঠেয় শান্তি আলোচনা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন: আফগান সরকার
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৪:৫৪উচ্চ পর্যায়ের তালেবান নেতা শির মুহাম্মাদ আব্বাস ওস্তানকাজি ইঙ্গিত দিয়েছেন তারা আফগানিস্তানের আলেম সমাজ, গোত্র প্রধান ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে শান্তি আলোচনায় যে-কোনো সময় বসতে রাজি।
-
যুদ্ধে না পেরে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছে পাশ্চাত্য: সিরিয়া
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৩:৫৫সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো যুদ্ধের ময়দানে না পেরে এখন ভিন্ন উপায়ে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, পাশ্চাত্য এখন রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে সিরিয়ার ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কখনোই সফল হতে পারবে না।
-
বিদেশি সেনা কোনোভাবেই সহ্য করা হবে না: ইয়েমেন
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১২:৪৭ইয়েমেনি ভূখণ্ডে কোনো বিদেশি সেনা সহ্য করা হবে না। এ কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ এ দেশে কোনো বিদেশি সেনা মেনে নেবে না। জনগণের রাজনৈতিক ও গণদাবি হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি রক্ষা করা। ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেনের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
-
ইরান-ইউরোপ আর্থিক লেনদেন ব্যবস্থাকে স্বাগত জানাল তুরস্ক
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ১৫:২৫ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইউরোপের পক্ষ থেকে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ (শুক্রবার) আনাতুলিয়া বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
-
অবশেষে লেবাননে সরকার গঠন; স্বাগত জানাল ইরান
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ১৩:৩৫দীর্ঘ নয় মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন করতে সক্ষম হয়েছে লেবাননের রাজনৈতিক দলগুলো। নয়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
হিজবুল্লাহ'র বিরুদ্ধে যুদ্ধের মহড়া চালাল আতঙ্কিত ইসরাইল
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৮:৩৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র বিরুদ্ধে যুদ্ধের সামরিক মহড়া চালিয়েছে আতঙ্কিত ইহুদিবাদী ইসরাইল। লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত এ মহড়াটি বড় ধরণের ছিল বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট।
-
পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল সিরিয়া
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৪:৩৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি তার দেশের ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার ফলে সিরিয়ার সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।
-
৯ মাসের অচলাবস্থার পর লেবাননে নয়া মন্ত্রিসভা গঠিত
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ০৩:৪২লেবাননে দীর্ঘ নয় মাসের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে নয়া সরকার গঠনের কথা ঘোষণা করে বলা হয়েছে, লেবাননের রাজনৈতিক দল এবং জোটগুলো আলোচনার মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসন করে ঐক্যমত্যের সরকার গঠনে সম্মত হয়েছে।