-
দায়েশ সন্ত্রাসীদের আবার ‘বিমান লিফ্ট’ দিল আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৮ ১২:৪৩সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বহু বিদেশী সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আমেরিকা। এদের মধ্যে অনেক আহত সন্ত্রাসীও রয়েছে।
-
নিখোঁজ সৌদি সাংবাদিককে কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে: তুর্কি সূত্র
অক্টোবর ০৭, ২০১৮ ০২:৪৯সৌদি আরবের সরকার বিরোধী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর নিহত হয়ে থাকতে পারেন বলে তুর্কি কর্তৃপক্ষ আভাস দিয়েছে। খাশোগি গত মঙ্গলবার ওই কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ রয়েছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী এই সাংবাদিক দেশটির রাজতন্ত্রের ঘোর সমালোচক।
-
'নিখোঁজ সাংবাদিককে সৌদি নেয়া হয়েছে'
অক্টোবর ০৬, ২০১৮ ১৫:০০তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নিখোঁজ হওয়া সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে রিয়াদে নিয়ে যাওয়া হয়েছে। একটি আরব সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে।
-
আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ নেবেন না: মন্ত্রীদেরকে এরদোগান
অক্টোবর ০৬, ২০১৮ ১৪:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রীদেরকে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজে থেকে অর্থনৈতিক পরামর্শ না নেয়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এ নির্দেশনা দেন।
-
ইসরাইলের ফাঁকা হুমকিতে প্রতিরোধ আন্দোলন থামবে না: হামাস
অক্টোবর ০৬, ২০১৮ ১২:৪০অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখা হলে এর পরিণাম ভোগ করতে হবে বলে তেল আবিব যে হুঁশিয়ারি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি বলেছে, ফাঁকা হুমকি দিয়ে দখলদারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার স্পৃহা থেকে ফিলিস্তিনিদেরকে বিরত রাখা যাবে না।
-
নিরাপত্তার জন্য আমেরিকাকে কিছুই দেব না: সৌদি যুবরাজ
অক্টোবর ০৬, ২০১৮ ১০:৪৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তার দেশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে তারা কিছুই দেবেন না। মার্কিন সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার জবাবে বিন সালমান একথা বললেন।
-
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ তিন ফিলিস্তিনি শহীদ আহত ৩৭৮
অক্টোবর ০৫, ২০১৮ ২০:০৮দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে পূর্ব গাজা সীমান্তে নিহত হয়েছে এক শিশুসহ তিন ফিলিস্তিনি এবং আহত হয়েছে কয়েক শত।
-
সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে টানা তৃতীয় দিনের বিক্ষোভ চলছে
অক্টোবর ০৫, ২০১৮ ১২:৪৫সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে আজ (শুক্রবার) টানা তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমের তায়েজ শহরে আজ হাজার হাজার মানুষ সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
-
আব্দুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত মুক্তাদা সাদর
অক্টোবর ০৫, ২০১৮ ০৭:২০ইরাকের সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী জোট 'সায়েরুন' এর প্রধান মুক্তাদা সাদর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি'র প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আদিল আব্দুল মাহদির প্রতি তার জোটের পূর্ণ সমর্থন রয়েছে। তবে তার জোটের কোনো নেতা মন্ত্রিসভায় থাকবে না।
-
ভিন্ন মতাবলম্বী সাংবাদিক নিখোঁজ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
অক্টোবর ০৪, ২০১৮ ২০:২৬সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আংকারা। সম্প্রতি জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট পরিদর্শন করেন। এরপরই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।