-
সিরিয়ায় ইরাকি বিমান হামলা: ৪৫ দায়েশ নিহত
জুন ২৪, ২০১৮ ১৪:৩৪ইরাকের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে অন্তত ৪৫ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।
-
গাড়িচাপায় আহত ইসরাইলের ৩ সেনা
জুন ২৪, ২০১৮ ১৩:৩৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনে চালক গাড়িচাপা দিয়ে তিন ইহুদিবাদী সেনাকে আহত করেছেন। আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনী এ খবর দিয়েছে।
-
ভোটগ্রহণ চলছে তুরস্কে; এরদোগানের জন্য অগ্নিপরীক্ষা
জুন ২৪, ২০১৮ ১২:১৮তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। এক দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছে।
-
ইরাকে জোট গঠনের ঘোষণা দিলেন মুক্তাদা সাদর ও হায়দার এবাদি
জুন ২৪, ২০১৮ ০১:১৩ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ও সেদেশের প্রখ্যাত আলেম মুক্তাদা আল-সাদর তাদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দলের মধ্যে জোট গঠনের ঘোষণা দিয়েছেন। গতকাল (শনিবার) নাজাফ শহরে দুই নেতার মধ্যে এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি ও আমিরাতকে দেখতে চায় না কাতার
জুন ২৩, ২০১৮ ১৪:২০জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান আলী বিন সামিখ আল মাররি গতকাল (শুক্রবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরব ও আমিরাত মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। দেশ দু'টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।
-
ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠকের খবর ফাঁস
জুন ২৩, ২০১৮ ১৩:৪১জর্দানে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। ইসরাইলি দৈনিক 'মায়ারিভ' এ তথ্য ফাঁস করে দিয়েছে।
-
আমেরিকার সঙ্গে আলোচনা হবে সময়ের অপচয়: বাশার আসাদ
জুন ২৩, ২০১৮ ০২:২৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়; কারণ, তারা আমেরিকার প্রেশার গ্রুপগুলোর হাতে জিম্মি।
-
ভৌগোলিক সীমা পরিবর্তনের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমেরিকা
জুন ২২, ২০১৮ ১৩:৩৫ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যের বর্তমান ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার জন্য কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যার উদ্দেশ্য এ অঞ্চলের ভৌগোলিক সীমানায় গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।
-
ইয়েমেন ইস্যুতে অবস্থান ঘোষণা করল কাতার; 'আমরা বিরোধী'
জুন ২২, ২০১৮ ০৯:৩৪সৌদি আরবের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র কাতার ইয়েমেনে চলমান আগ্রাসনের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে। কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইয়েমেনে সৌদি জোট যেসব পদক্ষেপ নিচ্ছে আমরা সেসবের বিরোধী। সৌদি নীতি পুরোপুরি মেনে না চলায় গত বছর থেকে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আবর ও তার তিন মিত্র দেশ।
-
সৌদি আরব পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে: সিরিয়া
জুন ২১, ২০১৮ ১৬:৩১সৌদি আরব পবিত্র হজকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব গত সাত বছর ধরে সিরিয়ার নাগরিকদেরকে হজ পালন করতে দিচ্ছে না।