পশ্চিম এশিয়া
  • সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত; ২ পাইলট নিহত

    সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত; ২ পাইলট নিহত

    মে ০৩, ২০১৮ ১৩:২৫

    সিরিয়ায় রাশিয়ার একটি সুখোই-৩০ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। আজ রুশ গণমাধ্যম সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসইউ-৩০এসএস যুদ্ধবিমানটিকে কেউ ভূপাতিত করে নি। সম্ভবত ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

  • সিরিয়ার হোমসে আত্মসমর্পণ করল সন্ত্রাসীরা

    সিরিয়ার হোমসে আত্মসমর্পণ করল সন্ত্রাসীরা

    মে ০৩, ২০১৮ ০৯:৩৪

    সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের কাছের একটি এলাকার নিয়ন্ত্রণ সরকারি সেনাদের কাছে ছেড়ে দিতে রাজি হয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। নতুন একটি চুক্তির আওতায় তারা সরকারের কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয় এবং এলাকাটি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

  • সামরিক বাজেটে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব

    সামরিক বাজেটে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব

    মে ০৩, ২০১৮ ০২:৩৭

    ইয়েমেনে নিজের ছড়িয়ে দেয়া যুদ্ধ সামাল দিতে গিয়ে সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে গেল সৌদি আরব। সামরিক বাজেট বরাদ্দর দিক দিয়ে রিয়াদ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে।

  • নানা ব্যর্থতার পরও মধ্যপ্রাচ্যে থামবে না মার্কিন-ইসরাইলি-সৌদি চক্রান্ত: হিজবুল্লাহ-প্রধান

    নানা ব্যর্থতার পরও মধ্যপ্রাচ্যে থামবে না মার্কিন-ইসরাইলি-সৌদি চক্রান্ত: হিজবুল্লাহ-প্রধান

    মে ০২, ২০১৮ ১৩:২০

    লেবাননের জনপ্রিয় ইসলামী গণ-প্রতিরোধ-আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়া, ইরাক ও লেবাননে নানা ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পরও মার্কিন-ইসরাইলি-সৌদি অক্ষ এ অঞ্চলে ষড়যন্ত্রকামী তৎপরতা থামাবে না।

  • বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরাবে না জাপান

    বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরাবে না জাপান

    মে ০২, ২০১৮ ০৪:৫২

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না। এ ঘোষণার মধ্যদিয়ে অ্যাবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলেন।

  • এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হলো নেতানিয়াহুকে

    এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হলো নেতানিয়াহুকে

    মে ০১, ২০১৮ ১৭:৫১

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে। ইসরাইলের সংসদ নেসেটে গতকাল (সোমবার) এ সংক্রান্ত একটি বিল পাস হয়।

  • ইয়েমেনে আরও এক সৌদি ড্রোন ভূপাতিত

    ইয়েমেনে আরও এক সৌদি ড্রোন ভূপাতিত

    মে ০১, ২০১৮ ১৩:১৫

    ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা প্রদেশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী ও আনসারুল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। প্রদেশের আলে-কুরাদ এলাকায় ড্রোনটি ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।

  • ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিচার করার কেউ নন নেতানিয়াহু: ইইউ

    ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিচার করার কেউ নন নেতানিয়াহু: ইইউ

    মে ০১, ২০১৮ ১০:২৩

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো কিছু নির্ধারণ করতে পারেন না; এ বিষয়ে বিচার করার একমাত্র অধিকার আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএইএ’র হাতে।

  • মার্কিন ‘শান্তি পরিকল্পনা’ ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন না: আব্বাস

    মার্কিন ‘শান্তি পরিকল্পনা’ ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন না: আব্বাস

    মে ০১, ২০১৮ ০৯:১৭

    ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেয়া কথিত শান্তি পরিকল্পনা মেনে নিতে পারেন না তার দেশের জনগণ।