পরমাণু সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ আমেরিকার সরে যাওয়া
https://parstoday.ir/bn/news/world-i100440-পরমাণু_সমঝোতা_ব্যর্থ_হওয়ার_মূল_কারণ_আমেরিকার_সরে_যাওয়া
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০২১ ১৩:১৫ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ।

তিনি বলেন, যে জন্য পরমাণু সমঝোতার কিছু ধারা ইরান বাস্তবায়ন করা স্থগিত রাখল তার মূল কারণ চিহ্নিত এবং তা দূর করা জরুরী। উলিয়ানভ বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ সৃষ্টির ফলে তেহরান এ সমস্ত ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছিল।

গতকাল ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অফ গবর্নর্সের বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তা সফল করার একমাত্র উপায় হচ্ছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওই সমঝোতা মূল কাঠামো অনুসারে পুনর্বহাল করা।

চলমান সঙ্কট সমাধানের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফর এবং তার প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন জানায় বলেও উল্লেখ করেন উলিয়ানভ।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।