জেন্স স্টোলটেনবার্গের দাবি
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকাতে চায় ন্যাটো জোট
-
নেট মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকানোর চেষ্টা করছে ন্যাটো জোট।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে স্টোলটেনবার্গ একথা বলেন। সিএনএন'র পক্ষ থেকে তার কাছে প্রশ্ন ছিল- ইউক্রেন ইস্যুতে ন্যাটো জোট এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে কিনা।
এর আগে আমেরিকা ও ন্যাটো সামরিক জোটকে লক্ষ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার মস্কোয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও ন্যাটো সামরিক জোট যদি রেড লাইন ক্রস করে তাহলে রাশিয়া জবাব দেবে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিয়েভের এই অভিযোগের প্রতি সমর্থন দিয়েছে আমেরিকা এবং ন্যাটো জোট।
রাশিয়া এ সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। মস্কো বলছে, আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলার কাজ করছে। এরই মধ্যে ইউক্রেনে ন্যাটো জোট কয়েক হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর বেরিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২