মার্কিন বিমানবন্দরগুলোতে গোলযোগ, বিশৃঙ্খলা; ২৭২৩ ফ্লাইট বাতিল
https://parstoday.ir/bn/news/world-i101992-মার্কিন_বিমানবন্দরগুলোতে_গোলযোগ_বিশৃঙ্খলা_২৭২৩_ফ্লাইট_বাতিল
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এনিয়ে বিমানবন্দরগুলোতে মারাত্মক রকমের গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ১১:০৩ Asia/Dhaka
  • মার্কিন বিমানবন্দরগুলোতে গোলযোগ, বিশৃঙ্খলা; ২৭২৩ ফ্লাইট বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এনিয়ে বিমানবন্দরগুলোতে মারাত্মক রকমের গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বিমানের ফ্লাইট পরিচালনা বিষয়ক ওয়েবসাইট ফ্লাইট আ্যওয়ার জানিয়েছে, গতকাল (শনিবার) আমেরিকায় ২৭২৩ ফ্লাইট বাতিল করা হয়েছে। সারাবিশ্বে আমেরিকার থেকে ৪৬৯৯টি ফ্লাইট পরিচালনার কথা ছিল। সেখানে ২৭২৩ টি ফ্লাইট বাতিল করা হয়। এটি মোট ফ্লাইটের প্রায় অর্ধেক।

এছাড়া, আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় ৫৯৯৩টি। গতকাল আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথা ছিল ১১,০৪৩টি। 

ফ্লাইট আ্যওয়ার ওয়েবসাইট জানিয়েছে, আমেরিকার স্কাইওয়েস্ট নামের একটি এয়ারলাইন্স সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। এই এয়ারলাইন্সের শতকরা ২৩ ভাগ ফ্লাইট বাতিল করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।