সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i103672-সিরিয়ায়_হামলা_বন্ধ_করতে_ইসরাইলের_প্রতি_রাশিয়ার_আহ্বান
সিরিয়ার ভূমিতে হামলা বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।এটি বলেছে, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১১:০৩ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

সিরিয়ার ভূমিতে হামলা বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।এটি বলেছে, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস এ খবর দিয়েছে। জাখারোভা বলেন, “সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলের অব্যাহত হামলা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এ ধরনের হামলায় উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করার পর থেকে দু’পক্ষ কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ওই মালভূমি থেকে সিরিয়ার ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পর এ ধরনের হামলা বেড়ে গেছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।