সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর কথা বলার যোগ্যতা আমেরিকার নেই
https://parstoday.ir/bn/news/world-i104352-সার্বভৌম_রাষ্ট্রের_প্রতি_সম্মান_দেখানোর_কথা_বলার_যোগ্যতা_আমেরিকার_নেই
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১৩:৩০ Asia/Dhaka
  • হুয়া চুনইং
    হুয়া চুনইং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলল।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়ার ওপর চীনের বিশেষ প্রভাব রয়েছে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনেন উচিত তার প্রভাব কাজে লাগানো। একইসঙ্গে নেড প্রাইস চীন ও রাশিয়া -দু দেশকেই অভিযুক্ত করে বলেন, তারা একসঙ্গে মিলে নতুন একটি ‘গভীরভাবে অনুদার’ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস

জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, কীভাবে অন্য দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান করতে হবে সে বিষয়ে আমেরিকার লেকচারের প্রয়োজন নেই। বরং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীনের জনগণের বাস্তব বোধবুদ্ধি আছে।#

পার্সটুডে/এসআইবি/২৫