ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাকেন্দ্রের কথা স্বীকার করল আমেরিকা
-
ভিক্টোরিয়া নুল্যান্ড
আমেরিকা স্বীকার করেছে যে, ইউক্রেনে জীবাণু আস্ত্রের গবেষণাকেন্দ্র রয়েছে। একইসঙ্গে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে যে, এসব কেন্দ্র রাশিয়ার সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে।
ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান এগিয়ে চলেছে তখন আমেরিকার পক্ষ থেকে এই স্বীকৃতি এবং উদ্বেগ প্রকাশ করা হলো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড গতকাল (মঙ্গলবার) মার্কিন সিনেটের শুনানিতে অংশ নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে রাশিয়া কিছু নথি প্রকাশ করে যাতে দেখা যায় আমেরিকা ইউক্রেনের সরকারকে জরুরিভিত্তিতে জীবাণু গবেষণার সমস্ত চিহ্ন ও প্রমাণাদি মুছে ফেলার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের এই জীবাণু গবেষণাকেন্দ্রে আমেরিকা অর্থায়ন করত।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “রাশিয়ার সেনাদের অভিযান অব্যাহত থাকার প্রেক্ষাপটে আমরা শঙ্কিত যে, ইউক্রেনের এইসব জীবাণু গবেষণাকেন্দ্র রাশিয়ার হাতে পড়তে পারে।”
মার্কিন জীবাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা জীবাণু অস্ত্র কর্মসূচির বিষয়টি অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করছে যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে গড়ে তুলেছে আমেরিকা। রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরো বলেছে, ইউক্রেনে আমেরিকার ৩০টির বেশী জীবাণু অস্ত্রের গবেষণাকেন্দ্র রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯