হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার করলে রাশিয়ার নিষেধাজ্ঞা উঠতে পারে
https://parstoday.ir/bn/news/world-i105754-হামলা_বন্ধ_ও_সেনা_প্রত্যাহার_করলে_রাশিয়ার_নিষেধাজ্ঞা_উঠতে_পারে
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং আর আগ্রাসন না চালায়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। সানডে টেলিগ্রাফকে তিনি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১২:১৮ Asia/Dhaka
  • লিজ ট্রাস
    লিজ ট্রাস

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং আর আগ্রাসন না চালায়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। সানডে টেলিগ্রাফকে তিনি একথা বলেছেন।

ট্রাস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি আবার হামলা করেন তাহলে এসব নিষেধাজ্ঞাও আবার ফিরে আসবে। রাশিয়া আবারো ইউক্রেনে উচ্চাকাঙ্ক্ষী হামলা চালাবে এমন ইঙ্গিত এখনো বিদ্যমান। তিনি আরো বলেন, সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তার জন্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ‘নেগোশিয়েশনস ইউনিট’ প্রতিষ্ঠা করেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান

এদিকে, ব্রিটেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, রাশিয়া এখন দৃষ্টি দিচ্ছে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দিকে। তবে শনিবারও লাভিভ শহরে ভারি রকেট হামলা হয়েছে।

ওদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনকে বেসামরিক নিরাপত্তা সহায়তা হিসেবে আরও ১০ কোটি ডলার দেবে বলে জানিয়েছে। এই অর্থ ব্যবহার করা হবে সীমান্তের অত্যাবশ্যকীয় নিরাপত্তা, টেকসই সিভিল আইন কার্যকর করা এবং সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা খাতে।#

পার্সটুডে/এসআইবি/২৭