আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i106716-আফগান_সীমান্তে_সন্ত্রাসী_হামলায়_৭_পাকিস্তানি_সেনা_নিহত
আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে গুলিতে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৩:৪৩ Asia/Dhaka
  • পাকিস্তানি সেনা (ফাইল ফটো)
    পাকিস্তানি সেনা (ফাইল ফটো)

আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে গুলিতে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, 'সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধ পরিকর। আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করবে।'

পাকিস্তান সামরিক বাহিনী প্রায়ই আফগান সীমান্তে হামলার শিকার হয়ে থাকে। পাকিস্তান সামরিক বাহিনী গত জানুয়ারি থেকে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ১২৮ সশস্ত্র যোদ্ধার নিহত হওয়ার কথা জানানোর দিনই এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাবে ইসলামাবাদ।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।