আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তানের সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i106724-আফগানিস্তানে_বিমান_হামলা_চালালো_পাকিস্তানের_সেনাবাহিনী
আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আফগান টিভি চ্যানেল তুলু নিউজ আজ (শনিবার) জানিয়েছে, কুনার প্রদেশের শালতান এবং খোস্ত প্রদেশের স্পেরা এলাকায় বিমান হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৪:১৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আফগান টিভি চ্যানেল তুলু নিউজ আজ (শনিবার) জানিয়েছে, কুনার প্রদেশের শালতান এবং খোস্ত প্রদেশের স্পেরা এলাকায় বিমান হামলা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কোনো কোনো সূত্র দাবি করেছে, শুক্রবার রাতের হামলায় অন্তত পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছেন। তবে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আফগান সীমান্তে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর এলো। বলা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।

গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা প্রাণ হারান।

পাকিস্তান সরকার সেদেশে নিযুক্ত আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ঐ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।