যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ২৩,৩৬৭ সেনা নিহত হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i106760-যুদ্ধে_এ_পর্যন্ত_ইউক্রেনের_২৩_৩৬৭_সেনা_নিহত_হয়েছে
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে এবং এ পর্যন্ত তাদের ২৩ হাজার ৩৬৭ সেনা এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। গতকাল (শনিবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২২ ০৮:০৯ Asia/Dhaka
  • ইউক্রেনের নিহত সেনার মরদেহ বহন করা হচ্ছে
    ইউক্রেনের নিহত সেনার মরদেহ বহন করা হচ্ছে

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে এবং এ পর্যন্ত তাদের ২৩ হাজার ৩৬৭ সেনা এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। গতকাল (শনিবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের নিহত সেনাদের এই তথ্য জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, শুধুমাত্র মারিওপল শহরেই ইউক্রেনের চার হাজার সেনা ও ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে বহু উগ্রপন্থী কুখ্যাত নাজিবাদী রয়েছে বলে জানান জেনারেল কোনাশেনকভ

বিবৃতিতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করে বলেন, যুদ্ধে নিহত ইউক্রেনের সেনাদের প্রকৃত সংখ্যা তিনি গোপন করছেন কারণ তিনি ইউক্রেনের জনগণকে ভয় পাচ্ছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

জেনারেল কোনাশেনকভ বলেন, রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের সেনাদের হতাহত হওয়ার ব্যাপারে প্রমাণিত তথ্য হাতে পেয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে

ইউক্রেনের সেনাবাহিনীকে নিরস্ত্র করা এবং দেশটিকে সামরিকভাবে নিরপেক্ষ করার লক্ষ্য নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করে। কিন্তু ইউক্রেন বলছে, এ পর্যন্ত তাদের আড়াই হাজার থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে। অন্যদিকে, তিনি দাবি করেছেন রাশিয়ার ২০ হাজার সেনা ইউক্রেনের বাহিনীর হাতে নিহত হয়েছে। গতমাসে রাশিয়া ইউক্রেনের ১৩ হাজার ৪৫০ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল#

পার্সটুডে/এসআইবি/১৭