সেভেরোদোনেস্ক শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া, রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে
https://parstoday.ir/bn/news/world-i108922-সেভেরোদোনেস্ক_শহর_দখলের_দ্বারপ্রান্তে_রাশিয়া_রাস্তায়_রাস্তায়_যুদ্ধ_চলছে
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কে রশিয়ার সেনারা চুড়ান্ত বিজয়ের মুখে রয়েছে। চারদিক থেকে রুশ বাহিনী শহরটি দখল করার জন্য এগিয়ে যাচ্ছে তবে ইউক্রেনের সেনারা এখনও সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০২২ ১৩:৪২ Asia/Dhaka
  • সেভেরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে
    সেভেরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কে রশিয়ার সেনারা চুড়ান্ত বিজয়ের মুখে রয়েছে। চারদিক থেকে রুশ বাহিনী শহরটি দখল করার জন্য এগিয়ে যাচ্ছে তবে ইউক্রেনের সেনারা এখনও সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে।

শহরের মেয়র ওলেকজান্দ্রা স্ত্রিয়ুক জানান, প্রতি ঘন্টায় সেখানকার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তবে রাশিয়ার হামলা প্রতিহত করার জন্য ইউক্রেনের পর্যাপ্ত সেনা ও রসদ রয়েছে। তিনি বলেন, কোনো পক্ষই শহর ত্যাগ করতে রাজি নয়।

মেয়র স্ত্রিয়ুক বলেন, ইউক্রেনের সেনারা এখনো ওই শহরের শিল্পাঞ্চলে অবস্থান করছে এবং তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে নি।

শহরটি পরিদর্শনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনারা সংখ্যায় ব্যাপক এবং শক্তিশালী। ইউক্রেনের সেনাদের চেয়ে রাশিয়ার সেনা সংখ্যা এখন বেশি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী সেখানে সেনা এবং অস্ত্র-সরঞ্জাম বাড়াচ্ছে।

এর আগে গতকাল সোমবার লুহানস্কের গভর্নর বলেছিলেন, সেভেরোদোনেস্ক শহরের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে পড়ছে এবং ইউক্রেনের সেনারা ক্রমেই তাদের ভূমি হারাচ্ছে।

এদিকে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর অবরুদ্ধ করেছে রাশিয়া। এর ফলে ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না।#

পার্সটুডে/এসআইবি/৭