ইরানের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানালেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i109022-ইরানের_পরমাণু_কর্মসূচির_প্রতি_সমর্থন_জানালেন_পাকিস্তানের_নয়া_প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২২ ১৩:১৭ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শাহবাজ শরিফকে অবহিত করেন ইরানি রাষ্ট্রদূত। ইউরোপ ও আমেরিকার কারণেই ভিয়েনা আলোচনা স্থগিত হয়ে গেছে বলে জানান এই কূটনীতিক।

সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি

 

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থনের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করছে ইসলামাবাদ। কাশ্মীরের প্রতি সমর্থন দেওয়ায় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একইসঙ্গে তিনি পাকিস্তানের বেলুচিস্তানে আগুন নেভাতে ইরানি সহযোগিতার কথা স্মরণ করেন। আগুন নেভাতে বিমান পাঠিয়ে সহযোগিতা করার জন্য ইরানি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে আর্থ-বাণিজ্য, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।