লিবিয়ার ২টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী
লিবিয়ার নতুন ঐক্য সরকারের সেনাবাহিনী অভিযান চালিয়ে গত দুই দিনের ব্যবধানে দু'টি শহর থেকে তাকফিরি দায়েশকে হটিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল (মঙ্গলবার) লিবিয়ার তেলক্ষেত্রের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী বা পিইজি উত্তরাঞ্চলীয় সিরতে শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নাওফিলিয়া পুনর্দখলে নিয়েছে। সিরতে শহরে তাকফিরি দায়েশের শক্তিঘাঁটি রয়েছে।
এছাড়া, সেনারা গত (সোমবার) দায়েশের সঙ্গে সংঘর্ষের পর পাশ্ববর্তী বেন জাওয়াদ শহরটির নিয়ন্ত্রণে নিয়েছিল।এতে তাদের পাঁচ সেনা নিহত হয়।এছাড়া, লিবিয়া সরকারের অন্যান্য ব্রিগেড এর আগে সিরতে শহরের পশ্চিম অংশ থেকে তাকফিরি দায়েশকে তাড়িয়ে দেয়।
গতকাল (মঙ্গলবার) লিবিয়া সরকার পূর্বাঞ্চলীয় আইদাবিয়া এবং সিরতে শহরের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় তাকফিরি দায়েশের বিরুদ্ধে লড়াই পরিচালনা করতে একটি কমান্ড সেন্টার গঠন করার কথা ঘোষণা করেছে। এখানে পিইজি নিয়ন্ত্রিত 'এস সিডার এবং রাস লানুফ' নামে তেলের দু’টি টার্মিনাল রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১