একটি বালটিক দেশে গ্যাস সরবরাহ বন্ধ করল গ্যাযপ্রম
-
গ্যাস সরবরাহ বন্ধ
রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাযপ্রম বালটিক দেশ লাটভিয়াতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গ্যাস আমদানির শর্ত ভঙ্গ করায় এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে গ্যাযপ্রম জানিয়েছে।
চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছে যাতে বলা হয়েছে ২০২৩ সালের পহেলা জানুয়ারি হতে লাটভিয়া রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করবে।
রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনে অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এবং রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়ার পথ খঁজছে।
রাশিয়া ইউরোপীয় দেশগুলোকে গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ করার জন্য চাপাচাপি করছে। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পর জবাবে মস্কো ইউরোপের দেশগুলোকে রুবলে বিল পরিশোধ করতে বলে।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন